বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ নতুন কুঁড়ি প্রতিযোগিতায় ‘ইয়েস কার্ড’ পেলো বেনাপোলের অর্পিতা হালদার। সাধারণ নৃত্য প্রতিযোগিতায় সে অংশ নিয়েছিল। দীর্ঘ ১৯ বছর পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়ি আবারও শুরু হয়েছে।যশোর শিল্পকলা একাডেমিতে সম্প্রতি নতুন কুঁড়ি প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ‘ইয়েস কার্ড’ পায় যশোরের বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী অর্পিতা হালদার। অর্পিতা হালদারের পিতা আশীষ কুমার হালদার (রাহুল) বেনাপোলের একটি সিএন্ডএফ প্রতিষ্ঠানে চাকরি করেন। মা মমতা সরকার যশোর আদালতের আইনজীবী। তাদের একমাত্র কন্যা অর্পিতা হালদার বেনাপোল পৌরসভার ৩ নং ওয়ার্ড বলফিল্ড এলাকায় বসবাস করেন। অর্পিতার ইচ্ছা একজন ভালো নাচের শিল্পী হওয়া।নতুন কুঁড়ি সাধারণ নৃত্য প্রতিযোগিতায় সে ‘ইয়েস কার্ড’ অর্জন করে। খুলনা-২ (যশোর, ঝিনাইদাহ, মাগুরা ও নড়াইল) অঞ্চল থেকে সে প্রতিযোগিতায় অংশ নেয়। তার ক্রমিক নাম্বার ৮২৩ এবং রেজিস্ট্রেশন নাম্বার ১১৩৯৭০।এবারের প্রতিযোগিতার মূল পর্ব ছিল দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, আবৃতি, লোক সংগীত, অভিনয়, কৌতুক, সাধারণ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, গল্প বলা, নতুন কুঁড়ির আসর।বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. হবিবর রহমান হবি এবং শিক্ষক-শিক্ষিকাগণ অর্পিতা হালদারের সাফল্যে আনন্দিত এবং গর্বিত। তারা এক শুভেচ্ছা বার্তায় অর্পিতা হালদারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।প্রসঙ্গত উল্লেখ্য, মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয় রিয়েলিটি শো নতুন কুঁড়ি। এরপর ২০০৬ সাল পর্যন্ত এ অনুষ্ঠানের সম্প্রচার চলে। এক সময় এই অনুষ্ঠানের তুমুল জনপ্রিয়তা ছিল। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও অন্যান্য শিল্পকলা প্রদর্শনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে তরুণ প্রতিভা খুঁজে বের করেছে এ অনুষ্ঠান। ২০২০ সালে অনুষ্ঠানটি পুনরায় শুরু করার পরিকল্পনার খবর প্রকাশিত হলেও কোভিড-১৯ মহামারির কারণে তা সম্ভব হয়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও লুটপাট, পাল্টাপাল্টি অভিযোগ
মেহেরপুরে ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও লুটপাট, পাল্টাপাল্টি অভিযোগ

মেহেরপুরের গাংনীর রাইপুর ইউপি কমপ্লেক্স ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) দুপুরে মহিলা ইউপি Read more

ঈদের নামাজ পড়তে ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদের নামাজ পড়তে ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২১ মার্চ) সকাল Read more

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের নেতৃত্বে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিসংক্রান্ত শীর্ষ Read more

রাষ্ট্রীয় শোক: রাজধানীতে আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ
রাষ্ট্রীয় শোক: রাজধানীতে আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকায় কয়েকটি নির্দেশনা Read more

ইসরায়েল এবং গাজার সশস্ত্র গোষ্ঠী আমার প্রস্তাবে স্বাক্ষর করেছে : ট্রাম্প
ইসরায়েল এবং গাজার সশস্ত্র গোষ্ঠী আমার প্রস্তাবে স্বাক্ষর করেছে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই বছর ধরে সংঘাতরত ইসরায়েল এবং গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস তার প্রস্তাবিত যুদ্ধবিরতি Read more

রাজধানীতে স্বস্তির বৃষ্টির পরেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
রাজধানীতে স্বস্তির বৃষ্টির পরেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বৈশাখের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। তবে এরমধ্যেও থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। ক্রমেই যেন তা আরও বাড়ছে। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন