২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজা ও পশ্চিম তীরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়।হামলায় ধ্বংস হয়েছে শতাধিক স্কুল ও বিশ্ববিদ্যালয় ভবন। আহত হয়েছেন আরও ৩১ হাজারেরও বেশি শিক্ষার্থী। মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।মঙ্গলবার প্রকাশিত এক পরিসংখ্যানে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় ১৯ হাজার ৯১০ জন এবং পশ্চিম তীরে আরও ১৪৮ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।একই সময়ে গাজায় ৩০ হাজার ৯৭ জন শিক্ষার্থী ও পশ্চিম তীরে ১ হাজার ৪২ জন আহত হয়েছেন বলেও জানায় মন্ত্রণালয়।এতে আরও বলা হয়, হামলায় গাজা ও পশ্চিম তীরে অন্তত ১ হাজার ৩৭ জন শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ হাজার ৭৪০ জন, আর গ্রেপ্তার করা হয়েছে ২২৮ জনের বেশি শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাকে।শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে ১৭৯টি স্কুল ও ৬৩টি বিশ্ববিদ্যালয় ভবন। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৮টি সরকারি এবং জাতিসংঘ পরিচালিত ১০০টি স্কুল।এছাড়া ৩০টি স্কুল পুরোপুরি শিক্ষা মন্ত্রণালয়ের নিবন্ধন তালিকা থেকে বাদ দিতে হয়েছে। কারণ সেই স্কুলগুলোর ভবনসহ সবই ধ্বংস হয়ে গেছে।পশ্চিম তীরেও পরিস্থিতি ভয়াবহ। হেবরন ও তুবাসে দুটি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর বারবার ইসরায়েলি অভিযানে আটটি বিশ্ববিদ্যালয় ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৮ হাজার ২০০ জনেরও বেশি মানুষ। অন্যদিকে আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার ৩০০ জন।অধিকৃত পশ্চিম তীরেও একই সময়ে হামলা বেড়েছে উদ্বেগজনক হারে। সেখানে অন্তত ১ হাজার ৫৬ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১০ হাজার ৩০০ জন আহত এবং আরও ২০ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১ হাজার ৬০০ জন শিশু।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
জামালপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর এলাকায় আট বছর বয়সের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার মো. খোরশেদ Read more

জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু
জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু

জাপান সাগরে তিনদিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় ভারসাম্য রক্ষায় নিজেদের Read more

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ সোমবার (১৮ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের Read more

লা লিগায় এমবাপ্পের ঝলক, প্রিমিয়ার লিগে ইউনাইটেডের হতাশা অব্যাহত
লা লিগায় এমবাপ্পের ঝলক, প্রিমিয়ার লিগে ইউনাইটেডের হতাশা অব্যাহত

স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে ওভেইদোকে ৩-০ ব্যবধানে Read more

বান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাই, জনমনে আতঙ্ক
বান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাই, জনমনে আতঙ্ক

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহবায়ক ও শহরের পাহাড়ীকা ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের Read more

এমবিবিএস পাস না করেও সকল রোগের ডাক্তার!
এমবিবিএস পাস না করেও সকল রোগের ডাক্তার!

এমবিবিএস পাস না করেও নিজেকে সব রোগের অভিজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে বছরের পর বছর রোগী দেখে যাচ্ছেন এক ব্যক্তি। নিয়মিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন