গাজীপুরের কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করার নির্দেশ দিয়েছেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান। হাসপাতালের অব্যবস্থাপনা, ভুল চিকিৎসা ও বৈধ লাইসেন্স না থাকার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তিনি এই নির্দেশ দেন।জানা যায়, গত রবিবার রাত ৩টার দিকে সিজারিয়ান অপারেশন চলাকালীন খাদিজা আক্তার নামে এক প্রসূতি নারীকে ভুল রক্ত (এ-পজিটিভ) পুশ করা হয়, অথচ রোগীর রক্তের গ্রুপ ছিল ও-পজিটিভ। এতে রোগীর মৃত্যু হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পেলে সিভিল সার্জন নিজে মঙ্গলবার দুপুরে সরেজমিনে তদন্তে যান।তদন্তে ভুল চিকিৎসা, ভুল রক্ত পুশের সত্যতা ও হাসপাতালের বৈধ কাগজপত্র না থাকার বিষয়টি নিশ্চিত হয়। এছাড়া হাসপাতালের পোস্ট-অপারেটিভ রুমসহ মৌলিক চিকিৎসা সুবিধারও অভাব পাওয়া যায়। এসব অনিয়মের প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার থেকে রুমাইসা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ (সিলগালা) করার নির্দেশ দেন তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভ্রু প্লাকে হতে পারে যে ভয়াবহ রোগ
ভ্রু প্লাকে হতে পারে যে ভয়াবহ রোগ

ভ্রু হলো চোখের রত্ন। সুন্দর ভ্রু মুখের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। তাই অনেক নারীই নিয়মিত আইব্রো বা ভ্রু প্লাক করেন। Read more

ভোলায় টাকার অভাবে বন্ধ মসজিদের নির্মাণ কাজ
ভোলায় টাকার অভাবে বন্ধ মসজিদের নির্মাণ কাজ

ভোলার দৌলতখান উপজেলায় টাকার অভাবে একটি মসজিদের নির্মাণ কাজ দুই বছর ধরে বন্ধ রয়েছে। এতে নামাজ আদায়ে ভোগান্তিতে পড়েছেন ওই Read more

ফটিকছড়িতে পানিতে নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে পানিতে  নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ির ধুরুং খালে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়া সাইমন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার Read more

ভবন নির্মাণ তদারকিতে আসছে নতুন কর্তৃপক্ষ, অধ্যাদেশ জারি
ভবন নির্মাণ তদারকিতে আসছে নতুন কর্তৃপক্ষ, অধ্যাদেশ জারি

ভবন নির্মাণ তদারকির জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ‘বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ’ গঠন করতে যাচ্ছে সরকার। এ জন্য ‘বাংলাদেশ বিল্ডিং Read more

ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ, আহত ১৫
ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ, আহত ১৫

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষকদের ছত্রভঙ্গ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন