ভ্রু হলো চোখের রত্ন। সুন্দর ভ্রু মুখের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। তাই অনেক নারীই নিয়মিত আইব্রো বা ভ্রু প্লাক করেন। ঘন ঘন ভ্রু প্লাক চোখের জন্য কতটা ক্ষতিকর, তা কখনো কি ভেবে দেখেছি? চোখের ওপরের সৌন্দর্য রক্ষা করতে গিয়ে অনেক সময় ভিতরের ক্ষতি করে ফেলি। ‘ঘন ঘন আইব্রো বা ভ্রু প্লাক মোটেও ঠিক নয়। চোখ এবং চোখের চারপাশের স্কিনের সমস্যাগুলোর জন্য আইব্রো বুঝে করতে হবে। তবে খুব বেশি না করাই ভালো। কিন্তু জানেন কী, এই সাধারণ অভ্যাসই হতে পারে ভয়াবহ এক রোগের কারণ?সম্প্রতি দিল্লির চিকিৎসক অদিতিজ দামিজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, ২৮ বছর বয়সী এক তরুণী স্থানীয় পার্লারে গিয়ে ভ্রু প্লাক করার পর মারাত্মক লিভারের সমস্যায় আক্রান্ত হন। চিকিৎসকের ভাষ্য মতে, পার্লারে ব্যবহৃত সুতো থেকেই এই সমস্যার সূত্রপাত।চিকিৎসক দামিজা জানান, অনেক ছোট পার্লারে স্বাস্থ্যবিধি মানা হয় না। একই সুতো বারবার ব্যবহার করা হয়। এতে কারও ভ্রু প্লাক করার সময় যদি সামান্য কাটে বা রক্ত বেরোয়, তা থেকে জীবাণু ছড়াতে পারে। এইভাবেই হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি-র মতো সংক্রমণের ঝুঁকি বাড়ে। এ ধরনের সংক্রমণ তাৎক্ষণিকভাবে ধরা না-ও পড়তে পারে। তবে এক-দু’বছরের মধ্যেই দেখা দিতে পারে মারাত্মক লিভারের জটিলতা, এমনকি লিভার ফেলিওরও।এই পরিস্থিতি এড়াতে যা করতে হবে:১. নতুন সুতো ব্যবহার না করলে থ্রেডিং করাবেন না।২. যিনি কাজ করছেন, তার হাত পরিষ্কার কি না দেখুন। প্রয়োজনে গ্লাভস পরতে বলুন।৩. নিজের সুতো ও প্রয়োজনীয় জিনিসপত্র নিজে নিয়ে যান।৪. হেপাটাইটিস বি-এর ভ্যাকসিন নিয়ে রাখুন, ঝুঁকি কমবে।কী লক্ষণে চিকিৎসকের শরণাপন্ন হবেন?দামিজা বলেন, পার্লার থেকে আসার পর হঠাৎ করে যদি ক্লান্তি লাগে, চোখ হলুদ দেখায়, প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যায়—তাহলে আর দেরি নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় পরীক্ষা করান।রোগের লক্ষণচোখের ইনফেকশন: বাজারের কেমিক্যালযুক্ত নানা রকম প্রসাধনী চোখে কোনোভাবে চলে গেলে চোখের ক্ষতি হতে পারে। তাই অবশ্যই পার্লারে যে কোনো স্কিন ট্রিটমেন্টের সময় চোখ বন্ধ রাখবেন এবং কাজ শেষে অবশ্যই ভালোভাবে চোখ ধুয়ে নেবেন। তা ছাড়া পার্লারে একই প্রসাধনী নানাজন ব্যবহারের ফলেও ইনফেকশন ছড়াতে পারে।স্কিন অ্যালার্জি: ভ্রু প্লাক করার পর সবারই স্কিন একটু লাল হয়ে যায়। আবার কিছুক্ষণ বাদে ঠিকও হয়ে যায়। এতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এর থেকেও বেশি কিছু হলে ধরতে হবে আপনার স্কিনে অ্যালার্জির সমস্যা আছে। এক্ষেত্রে ভালো স্কিন ডক্টর কিংবা বিউটি এক্সপার্টের পরামর্শ নিতে পারেন।চোখের ক্ষতি: ভ্রু প্লাক করার সময় যদি চোখ দিয়ে পানি ঝরে, তাহলে বুঝতে হবে যে আপনার চোখ এটা নিতে পারছে না। এ ছাড়া ভ্রু প্লাকের সময় ব্যবহার করা ক্ষতিকর কেমিক্যালযুক্ত প্রোডাক্টে শুধু চোখের ক্ষতিই করে না, অনেক সময় দেখার সমস্যাও হতে পারে। এ ধরনের সমস্যা বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। অযথা চোখের ওপর এত চাপ না দেওয়াই ভালো।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে আজ রোববার (৬ এপ্রিল) রাশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাশিয়া সফর শেষে তিনি আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়া Read more

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৪৯৩ জনকে সেবা প্রদান
সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৪৯৩ জনকে সেবা প্রদান

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৪৯৩ জনকে সেবা প্রদানসিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা Read more

ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল
ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল

সপ্তাহখানেক আগেই গুঞ্জন উঠেছিল, অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। এবার জানা গেছে Read more

রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ আটক ২
রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ আটক ২

খাগড়াছড়ির রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,  বুধবার (১৮জুন) সন্ধ্যায় একটি ইজিবাইকসহ গোপন সংবাদের Read more

বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০
বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

বাঁশখালীর সরলে লবণের মাঠ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলায় গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ও গুলিবিদ্ধ Read more

শিবচরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
শিবচরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন