চট্টগ্রামের ফটিকছড়ির ধুরুং খালে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়া সাইমন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরপুর এলাকার ধুরুং খাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।নিহত সাইমন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আইয়ুবের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে নেমে হঠাৎ স্রোতের টানে তলিয়ে যায় সাইমন। নিখোঁজের খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ ৪ ঘণ্টা তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ধুরুং খালে পানিতে ডুবে নিখোঁজ হওয়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে কিশোর নিহত
নোয়াখালীতে পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে কিশোর নিহত

নোয়াখালীর সদর উপজেলায় পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে মো. আবুল হোসেন রাফি (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত Read more

শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন চিকিৎসক
শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন চিকিৎসক

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের Read more

দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ স্কুল শিক্ষক আটক
দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ স্কুল শিক্ষক আটক

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া গার্লস স্কুলের এক শিক্ষককে ৪ বোতল ভারতীয় মদসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে। Read more

পাহাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
পাহাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পাহাড় থেকে এক বৃদ্ধের (৬০) অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ জুন) বিকাল ৪ টার Read more

১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা
১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়। আমি দায়িত্বে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন