রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একাধিক বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব মিছিল থেকে অবিস্ফোরিত দু’টি ককটেলসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরার জসীম উদ্দীন রোড, রাজলক্ষ্মী ও হাউস বিল্ডিং এলাকায় এসব মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা রাজলক্ষ্মী এলাকায় সকাল সোয়া ১০টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলে ১৫/১৬ জন উপস্থিত ছিল। ওই সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া করে দু’জনকে আটক করে। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়।অপরদিকে সকাল সাড়ে ১০টার দিকে হাউস বিল্ডিং সংলগ্ন ৮ নম্বর সেক্টরের পুলিশ স্টাফ কোয়ার্টারের পাশের সড়কে আরেকটি বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই মিছিলের পর সেখান থেকে অবিস্ফোরিত দু’টি ককটেল উদ্ধার করে পুলিশ।একই সময় উত্তরার জসীম উদদীন রোড এলাকায় বিক্ষোভ মিছিলের চেষ্টা করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে মিছিল করতে না পেরে তারা পর পর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘৮ নম্বর সেক্টরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও নাশকতার চেষ্টা করলে জনতার সহযোগিতায় ৬ জনকে আটক করা হয়। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে দু’টি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। এগুলো নিষ্ক্রিয় করতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাতরী চৌমুহনী বাজারে ময়লার স্তুপ, পথচারীদের নাকাল অবস্থা
চাতরী চৌমুহনী বাজারে ময়লার স্তুপ, পথচারীদের নাকাল অবস্থা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র চাতরী চৌমুহনী বাজার এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। রাস্তার দুই পাশে জমে উঠেছে বর্জ্যের Read more

আমতলীতে ঈদের ব্যস্ততায় জমজমাট কামারপল্লী
আমতলীতে ঈদের ব্যস্ততায় জমজমাট কামারপল্লী

ঈদুল আজহার আর মাত্র ক’দিন বাকি। কোরবানির প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন বরগুনার আমতলীর কামাররা। সকাল থেকে গভীর রাত Read more

ইমাম হোসাইনের অনুগামী যে হিন্দু ব্রাহ্মণরা মহররম পালন করে থাকেন
ইমাম হোসাইনের অনুগামী যে হিন্দু ব্রাহ্মণরা মহররম পালন করে থাকেন

কারবালায় ‘বিষাদ সিন্ধু’র তীরে প্রায় সাড়ে তেরোশো বছর আগে যে যুদ্ধে ইমাম হোসাইন ও তার সঙ্গীসাথীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল, Read more

দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন হাসনাত ও জারার
দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন হাসনাত ও জারার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে টানা ৮ দিন ধরে আন্দোলন করছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন Read more

ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান
ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনার যে দাবি করেছেন, তা উড়িয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদরদপ্তর খাতাম Read more

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার, অভিযুক্ত পলাতক
ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার, অভিযুক্ত পলাতক

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত যুবক রবিন কাজী (২২) ঘটনাস্থল থেকে পালিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন