বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ফ্যাসিস্ট শেখ হাসিনার নাশকতার অংশ বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান।তিনি বলেন, পাশের দেশে বসে শেখ হাসিনা এখনও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক দেশ ও জনগণের ক্ষতি করে যাচ্ছেন। সুতরাং বিমানবন্দরে আগুনের ঘটনা স্বাভাবিক নয়।মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানের রূপকার ডেমাক্রেটিক লীগ-ডিএলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।আমান উল্লাহ আমান বলেন, এখনও সব জায়গায় তার (হাসিনার) প্রেতাত্মা সক্রিয়। তাই এ ঘটনাসহ সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে।তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তার মানে আমাদের পূর্ণ বিশ্বাস- সে সময়ই হবে। কিন্তু নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন রুখতে যারা আসবে, তাদেরকে জনগণ রুখে দেবে। জনগণ এখন নিজেদের ভোটাধিকার চায়, এত বছর যাবৎ তা থেকে বঞ্চিত ছিল। সুতরাং নির্বাচন বানচালের চেষ্টা করে লাভ নেই।সাইফুদ্দিন আহমেদ মনিকে নিয়ে আমান বলেন, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে গড়ে ওঠা ছাত্র ঐক্যর অন্যতম নেতা ছিলেন সাইফুদ্দিন আহমেদ মনি। একজন আদর্শ রাজনৈতিক কর্মী ও নেতা হিসেবে তিনি সবার কাছে জনপ্রিয় ছিলেন। সব রাজনৈতিক দলের রাজপথের সক্রিয় কর্মীদের সঙ্গে তার হৃদয়ের সর্ম্পক ছিল। খুব সাধারণ জীবন যাপন করতেন। রাজনীতির বাইরে কোনোদিন কোনো চিন্তা করেননি ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হামিদ (৬৮) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে Read more

‘সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে’
‘সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় Read more

কর্ণফুলী টানেলে চলছে যন্ত্রাংশের মেরামত, ভোগান্তি এড়াতে রাতেই কাজ
কর্ণফুলী টানেলে চলছে যন্ত্রাংশের মেরামত, ভোগান্তি এড়াতে রাতেই কাজ

কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত কর্ণফুলী টানেলের দক্ষিণ পাশের টিউবে যন্ত্রাংশের মেরামত কাজ শুরু হয়েছে। গত রবিবার (২৬ মে) রাত Read more

জাতীয় ঈদগাহে নামাজ আদায়ে যা আনা যাবে না
জাতীয় ঈদগাহে নামাজ আদায়ে যা আনা যাবে না

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহে শুধু জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন আনা যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) Read more

সেনা ক্যাম্প ছেড়ে ভাড়া বাসায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী!
সেনা ক্যাম্প ছেড়ে ভাড়া বাসায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী!

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন–ইউএমএল)–এর চেয়ারম্যান কেপি শর্মা অলি সেনাবাহিনীর নিরাপত্তা ছেড়ে দিয়েছেন। বেশ কয়েকটি Read more

আজ ০১ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০১ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন