নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক কিশোরী (১৫) গণধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।এই ঘটনায় রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত মনিরুল ইসলাম (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মনিরুল ইসলাম একই উপজেলার সমসখলসী মধ্যপাড়া গ্রামের রমজান আলী শেখের ছেলে। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর সাথে সম্প্রতি মোবাইলে গ্রেফতারকৃত মনিরুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৯ অক্টোবর রাতে মনিরুল ওই কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নলডাঙ্গা উপজেলার কাশোবাড়িয়া গ্রামে নিয়ে যায়। সেখানে মনিরুল ইসলাম ও তার সাথে থাকা সেলিম ও হাবিব ওই কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই কিশোরীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনায় সাথে জড়িত মূল অভিযুক্তকে রাতেই গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে গাঁজাসহ গ্রেপ্তার ১
বাউফলে গাঁজাসহ গ্রেপ্তার ১

পটুয়াখালীর বাউফল উপজেলায় গাঁজাসহ মো. আলামিন (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার নওমালা ইউনিয়নের বাবুরহাট এলাকা Read more

জুলাইয়ের আহত যোদ্ধার পাশে শেকৃবি প্রশাসন
জুলাইয়ের আহত যোদ্ধার পাশে শেকৃবি প্রশাসন

ঢাকা, ৩ জুলাই ২০২৪ - রক্তাক্ত জুলাই মাসের এক বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু এখনো শত শত আহত যোদ্ধা হাসপাতালের Read more

বেনাপোলে মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক
বেনাপোলে মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক ও মাদবদ্রব্য বহনের অভিযোগে দুই Read more

রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে দেশে তলব
রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে দেশে তলব

রাশিয়ার মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদকে অবিলম্বে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। তাকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ Read more

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

ঢাকার সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম ২৮ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সোমবার (২৭ Read more

মানবতার ফেরিওয়ালা সেই ইলিয়াস এখন ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী
মানবতার ফেরিওয়ালা সেই ইলিয়াস এখন ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী

জীবনের ১৫টি বছর নিঃস্বার্থভাবে অসহায় মানুষের সেবা করে গেছেন মো. ইলিয়াস হোসেন। রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীন মানুষদের তুলে এনে সেবাযত্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন