যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও সীমান্ত উত্তেজনা যেন থামছেই না থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। এবার থাইল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত সীমান্তজুড়ে ‘ভূতুড়ে আওয়াজ’ বাজিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর অভিযোগ এনেছে কম্বোডিয়া।কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট সভাপতি হুন সেন ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, মানবাধিকার কমিশন এই ঘটনায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্কের কাছে অভিযোগ পাঠিয়েছে।শনিবার (১১ অক্টোবর) ওই চিঠিতে বলা হয়েছে, থাইল্যান্ড সীমান্ত এলাকায় ‘উচ্চস্বরে, ভৌতিক ও তীক্ষ্ণ শব্দ’ বাজিয়ে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন করেছে।কম্বোডিয়ার মানবাধিকার কমিশন দাবি করেছে, সীমান্তবর্তী গ্রামগুলোর স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী থাই সেনারা রাতে লাউডস্পিকারের মাধ্যমে ‘ভূতের মতো আর্তনাদ’ ও বিমানের ইঞ্জিনের আওয়াজ বাজাচ্ছে। দীর্ঘ সময় ধরে চলা এসব শব্দ স্থানীয়দের ঘুম নষ্ট করছে, উদ্বেগ বাড়াচ্ছে এবং শারীরিক অস্বস্তি সৃষ্টি করছে। কমিশন সতর্ক করে বলেছে, এমন কর্মকাণ্ড দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। তবে, এখন পর্যন্ত থাই সরকার এই অভিযোগে এখনো কোনো মন্তব্য করেনি।হুন সেন জানিয়েছেন, কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করেছেন। মালয়েশিয়া গত জুলাইয়ে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করাতে মধ্যস্থতা করেছিল।এদিকে, থাইল্যান্ড অভিযোগ করেছে, কম্বোডিয়া সীমান্ত এলাকায় নতুন করে স্থলমাইন বসাচ্ছে। জুলাই থেকে এ পর্যন্ত অন্তত ছয় থাই সেনা স্থলমাইনের বিস্ফোরণে আহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তবে কম্বোডিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছে, থাই সেনারা দেশটির পুরোনো গৃহযুদ্ধ চলাকালে পোঁতা স্থলমাইনের ওপর পা রেখেই আহত হয়েছেন।যুদ্ধবিরতির পরও সীমান্তে ভূতের আর্তনাদ, মানসিক চাপ এবং পারস্পরিক অভিযোগ সব মিলিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠছে থাইল্যান্ড-কম্বোডিয়া সম্পর্ক। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।সূত্র: দ্য গার্ডিয়ান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি: আইএইএ
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি: আইএইএ

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।  জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধানের তেহরানে Read more

বাঘায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
বাঘায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

"শ্রমিক-মালিক এক হয়ে, গোড়বো এদেশ নতুন করে" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজশাহীর বাঘায় ১লা মহান মে দিবস এবং জাতীয় পেশাগত Read more

সোনারগাঁওয়ে শিশু কে রেখে গলায় ফাঁস দিয়ে এক দম্পতির মৃত্যুর
সোনারগাঁওয়ে শিশু কে রেখে গলায় ফাঁস দিয়ে এক দম্পতির মৃত্যুর

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩ বছরের শিশু কে রেখে একই ওড়নায় ফাঁস দিয়ে এক দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে।শনিবার (১১ অক্টোবর) সকালে সোনারগাঁও Read more

প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।বুধবার (১৪ মে) শিশুটিকে ২২ ধারায় জবানবন্দী ও Read more

দৌলতদিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
দৌলতদিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি দীর্ঘদিন দৌলতদিয়া যৌনপল্লীতে পান-সিগারেটের দোকান করতেন Read more

পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু
পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন