নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩ বছরের শিশু কে রেখে একই ওড়নায় ফাঁস দিয়ে এক দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে।শনিবার (১১ অক্টোবর) সকালে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে শেখ সাহেবের বাড়ির এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহত সাব্বির মিয়া (৩২) ও তার স্ত্রী নিহত সিনথিয়া বেগম (১৯)। তাদের তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে, সে ঘটনার সময় ঘরে উপস্থিত ছিল।স্থানীয়রা জানান, সকালে ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে প্রতিবেশীরা সন্দেহ করেন। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, স্বামী-স্ত্রী একই ওড়নায় ফাস দেওয়া অবস্থায় ঝুলছে। পাশে মেঝেতে কান্না করছিল তাদের ছোট ছেলে।খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে।সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাদান খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে পারিবারিক কলহের কারণেই এমন ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের বক্তব্য। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তচলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বোমা হামলার হুমকির অভিযোগে জ্যোতিষী আটক
ভারতে বোমা হামলার হুমকির অভিযোগে জ্যোতিষী আটক

ভারতের মুম্বাইয়ে বোমা হামলায় কাঁপিয়ে দেওয়ার হুমকি আসে দেশটির ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই হুমকির পর মুম্বাইকে নিরাপত্তার Read more

বকশীগঞ্জে গৃহবধূ তানিয়ার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে গৃহবধূ তানিয়ার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূ তানিয়ার মৃত্যুর রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২১ জুন) সকাল ১১টায় বকশীগঞ্জ সদর ইউনিয়নের Read more

লাল-সবুজের শৃঙ্খলায় ভবিষ্যৎ বাংলাদেশ: ভূঞাপুরে বিজয় দিবসের কুচকাওয়াজ
লাল-সবুজের শৃঙ্খলায় ভবিষ্যৎ বাংলাদেশ: ভূঞাপুরে বিজয় দিবসের কুচকাওয়াজ

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও রাষ্ট্রীয় কর্মসূচি।সোমবার Read more

ডাকসু নির্বাচন: ভিপি পদে ৩ প্রার্থী পেলেন মাত্র ১টি করে ভোট
ডাকসু নির্বাচন: ভিপি পদে ৩ প্রার্থী পেলেন মাত্র ১টি করে ভোট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন প্রার্থী। এর মধ্যে ছাত্রশিবির প্যানেলের মো. Read more

টিলার পেট চিরে ইটভাটা বানিজ্য, প্রশাসনের হানায় জরিমানা
টিলার পেট চিরে ইটভাটা বানিজ্য, প্রশাসনের হানায় জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ার ছনখোলা চূড়ামণি এলাকার পাহাড়ি টিলা—যা ছিল প্রাকৃতিক সৌন্দর্যের এক অমূল্য অংশ—আজ তা যেন কাটাছেঁড়ার কবলে পড়ে ম্লান হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন