ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।  জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধানের তেহরানে যাওয়ার কয়েক ঘন্টা আগে এমন বিস্ফোরক তথ্য সামনে আনলো আইএইএ।জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধান তার সফরে ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে গোপন পারমাণবিক কর্মসূচির সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন।আইএইএ- এর প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক অস্ত্র তৈরিকে একটি ‘জিগস পাজল সমাধান’র সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘ইরানের কাছে এখন সব কিছু আছে এবং শেষ পর্যন্ত সেগুলোকে একত্রিত করা সম্ভব হবে। ’গ্রোসি ফরাসি সংবাদপত্র লে মন্ডেকে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে বলতে গিয়ে জানান, ‘ইরান পারমাণবিক বোমা তৈরি থেকে খুব বেশি দূরে নয়। ’আইএইএ জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। সংস্থাটি বর্তমানে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সঙ্গে ইরানের সম্মতি তদারকি করার দায়িত্বে রয়েছে।  চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর ভেঙে যায়। প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা গত শনিবার ওমানে শুরু হয়েছে। আগামী শনিবার দ্বিতীয় দফায় এই আলোচনা চলবে।   দ্বিতীয় দফার আলোচনার আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) এক এক্স (সাবেক টুইটার) পোস্টে উইটকফ বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে তার ‘পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করতে হবে’।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামিনে মুক্তি পেয়ে মদ্যপান করে নৃত্য: সেই আ.লীগ নেতা ফের কারাগারে
জামিনে মুক্তি পেয়ে মদ্যপান করে নৃত্য: সেই আ.লীগ নেতা ফের কারাগারে

কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি মদ্যপানে নৃত্যে মেতে ওঠা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার ভিডিও Read more

বাকি ৪৭ আসনে প্রার্থী দেয়া নিয়ে যা জানালো জামায়াত
বাকি ৪৭ আসনে প্রার্থী দেয়া নিয়ে যা জানালো জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ২৫৩ আসনের জন্য প্রার্থী Read more

টাংগুয়া ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড
টাংগুয়া ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড

সুনামগঞ্জের টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করার দায়ে ৫ জন মাদক সেবীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড Read more

কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত হতে পারে
কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত হতে পারে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হতে পারে। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই। প্রাথমিকভাবে Read more

বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার কর্মসূচি স্থগিত
বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার কর্মসূচি স্থগিত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শোকাবহ এ পরিস্থিতিতে Read more

বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না: নাহিদ ইসলাম
বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এক সময় সংখ্যালঘু, সংখ্যাগুরু—এই ধরনের ভেদাভেদের উপরে গিয়ে সবাই সমান হবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন