কর্মীদের উৎসাহ ও কৃতজ্ঞতা প্রকাশে অনন্য নজির গড়লেন ভারতের এক উদ্যোক্তা। দীপাবলী উৎসব উপলক্ষে নিজের কোম্পানির ৫১ জন কর্মীকে নতুন গাড়ি উপহার দিয়েছেন তিনি। দেশটির উত্তরাঞ্চলীয় হরিয়ানার চণ্ডীগড়ে ঘটে এ ঘটনা।ওষুধ ও স্বাস্থ্যসেবাপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘মিটস হেলথকেয়ার’–এর মালিক এম কে ভাটিয়া এ উদার উদ্যোগ নিয়েছেন। কোম্পানির সদর দপ্তর চণ্ডীগড়ের পঞ্চকুলা এলাকায়। সোমবার (২০ অক্টোবর) লিংকডইনে এক পোস্টে কর্মীদের গাড়ি উপহার দেওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ভাটিয়া।ভাটিয়া জানান, এবারই প্রথম নয়। এর আগে গত দুই বছরেও দীপাবলির সময় তিনি কর্মীদের গাড়ি উপহার দিয়েছেন। ২০২৩ ও ২০২৪ সালে ১৫ জন করে কর্মীকে গাড়ি দেন তিনি। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৫১ জনে উন্নীত করা হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাটিয়া বলেন, ‘আমি কখনো তাদের ‘স্টাফ’ বলি না। তারা আমার জীবনের রকস্টার। আমাদের সাফল্য সম্ভব হয়েছে তাদের কারণেই। এ উপহার কেবল ধন্যবাদ জানানোর একটি ছোট প্রয়াস।’লিংকডইনে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যায়, হাসিমুখে কর্মীদের হাতে গাড়ির চাবি তুলে দিচ্ছেন এম কে ভাটিয়া। মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি। হাজার হাজার নেটিজেন এই উদ্যোক্তার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বিভাগ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ
হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ

এ বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় প্রথম হয়েছে বাংলাদেশ। হজ শেষে সম্প্রতি সৌদি সরকার এ তালিকা প্রকাশ করেছে Read more

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় ২ যুবকের মৃত্যু
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় ২ যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মো. ইমন (২৪) ও রিফাত (২০) নামে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে Read more

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত Read more

সাটুরিয়ায় অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব চলছে
সাটুরিয়ায় অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব চলছে

‎‎মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার এলাকায় ধলেশ্বরী নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে হুমকির Read more

ফুলপুরে টিকটক কেড়ে নিল স্কুল ছাত্র শিশু সৌরভের প্রাণ
ফুলপুরে টিকটক কেড়ে নিল স্কুল ছাত্র শিশু সৌরভের প্রাণ

ময়মনসিংহের ফুলপুরে টিকটকের ভিডিওর আসক্তিতে প্রাণ গেল সৌরভ ক্ষত্রিয় (৬) নামের স্কুল ছাত্রের। শুক্রবার (৪ এপ্রিল)রাতে সৌরভ মরদেহ বাড়িতে পৌঁছাতেই পরিবারে Read more

ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে
ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে

গাজাগামী মানবিক সহায়তা জাহাজ আটক করার পর ইসরায়েলি বাহিনী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। এমনটাই দাবি করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন