এ বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় প্রথম হয়েছে বাংলাদেশ। হজ শেষে সম্প্রতি সৌদি সরকার এ তালিকা প্রকাশ করেছে বলে জানিয়েছে এজেন্সিদের সংগঠন-হাব। দেশে ফেরা হাজীরা, এবারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট। ইসলামের ফরজ এই ইবাদত শেষে দেশে ফিরছেন হাজিরা। ছিল না ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ।   এজেন্সিদের সংগঠন হাব এর বারাত জানা যায়, ভারত-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার ৬ হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি আরব সরকারের প্রকাশ করা তালিকায় এবার প্রথম হয়েছে বাংলাদেশ।কেউ একমাস আবার কেউ ৪৫ দিন, প্রিয়জন ছেড়ে বের হয়েছিলেন হজযাত্রায়। উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে নিজেকে সপে দেওয়া আর পবিত্র কাবা তাওয়াফে ছিল ক্ষমার ফরিয়াদ।হজ পালনের সময় তারা নিজের পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মার শান্তির কামনায় আল্লাহর কাছে দোয়া করেন।এ বছরের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল। সৌদি আরব পর্ব এবং বাংলাদেশ পর্ব অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিবন্ধিত সকল হজযাত্রী হজ পালন করতে গেছেন। এটি আমাদের জন্য মাইলফলক। সৌদি আরব থেকেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় এবছর প্রথম স্থান অধিকার অর্জন করেছে।গতবছরের চেয়ে এবার মৃত্যু হয়েছে কম হজযাত্রীর। ১৫ জুন পর্যন্ত দুই নারীসহ মৃত্যু হয়েছে ২৭ জনের। নিখোঁজ একজন। আর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন প্রায় ৩০ হাজী। সরকারি হিসেবে, রবিবার পর্যন্ত দেশে ফিরেছেন প্রায় ২১ হাজার হজযাত্রী।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদেশগামী শিক্ষার্থীদের সুখবর দিলো অন্তর্বর্তী সরকার
বিদেশগামী শিক্ষার্থীদের সুখবর দিলো অন্তর্বর্তী সরকার

প্রতিবছর দেশের গণ্ডি পেরিয়ে হাজার হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান। কিন্তু সেখানে পড়াশোনা বা চাকরির জন্য শিক্ষাগত সনদ যাচাই করা Read more

টানা ৪র্থ দিনের মতো নগরভবন আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ
টানা ৪র্থ দিনের মতো নগরভবন আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ৪র্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ Read more

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ, শিবচরের বিকল্প পথে তীব্র যানজট
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ, শিবচরের বিকল্প পথে তীব্র যানজট

ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী এলাকা পরিবর্তনের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গা গোলচত্বরসহ Read more

‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’
‘স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তাদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র Read more

মাগুরায় প্রেমের সম্পর্কের জেরে সংঘর্ষের ঘটনায় আহত পাঁচ
মাগুরায় প্রেমের সম্পর্কের জেরে সংঘর্ষের ঘটনায় আহত পাঁচ

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা গ্রামে প্রেমের সম্পর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে এই সংঘর্ষের কারণে Read more

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ
জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জন আন্দোলনকারীর মাঝে এক লাখ টাকা করে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন