সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে গভীরভাবে অবগত।শনিবার (১৮ অক্টোবর) সরকার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই—নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।’বিবৃতিতে সরকার জানায়, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। ‘কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না।’  বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই—যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা, তবে তারা কেবল তখনই সফল হবে, যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে দেব।’অন্তর্বর্তী সরকার মনে করে, বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যেকোনো হুমকির মোকাবিলা করব। আমাদের ভয় পাওয়ার কিছু নেই।’সূত্র : বাসসইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুই
বান্দরবানে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুই

বান্দরবানের থানচিতে অবৈধ অস্ত্রপাচার রোধকল্পে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন পূর্বক অভিযান চালানো হয়েছে। অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ Read more

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ২৪ জুলাই
পুলিশ কনস্টেবল পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ২৪ জুলাই

বাংলাদেশ পুলিশ বাহিনীর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনের শেষ দিন ২৪ জুলাই। প্রার্থীদের অবশ্যই এসএসসি বা Read more

ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন পাহলভী
ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন পাহলভী

ইরানে শাসনব্যবস্থার পতন এবং নতুন একটি স্বাধীনতার পর দেশটি অবিলম্বে ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে  সম্পর্ক স্বাভাবিক করবে।  বৃহস্পতিবার Read more

রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে লাইসেন্সবিহীন ফার্মেসী, জনস্বাস্থ্য হুমকিতে
রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে লাইসেন্সবিহীন ফার্মেসী, জনস্বাস্থ্য হুমকিতে

কক্সবাজারের উখিয়ায় প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় স্থানীয় ও রোহিঙ্গাদের যোগসাজশে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো অসংখ্য লাইসেন্সবিহীন ফার্মেসী। সরকারি Read more

কোচিং সেন্টারে শোক দিবসের আয়োজনে খিচুড়ি বিতরণকালে আটক ২ শিক্ষক
কোচিং সেন্টারে শোক দিবসের আয়োজনে খিচুড়ি বিতরণকালে আটক ২ শিক্ষক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠান থেকে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৫ Read more

মাগুরায় বয়লার গ্যাস বিষ্ফোরণে পাঁচ শ্রমিক গুরুতর আহত
মাগুরায় বয়লার গ্যাস বিষ্ফোরণে পাঁচ শ্রমিক গুরুতর আহত

মাগুরা সদরের আলোকদিয়া বাজারে আমেনা অটো রাইচ মিলের বয়লারের গ্যাস বিষ্ফোরণে পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছে।শনিবার (১১ অক্টোবর) দুপুরে মাগুরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন