ইরানে শাসনব্যবস্থার পতন এবং নতুন একটি স্বাধীনতার পর দেশটি অবিলম্বে ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে  সম্পর্ক স্বাভাবিক করবে।  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি এক বিবৃতিতে এসব কথা বলেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাহলভি বলেন, ইরান, ইসরাইল এবং বৃহত্তর আরব বিশ্বকে একত্রিত করার জন্য আব্রাহাম চুক্তিকে ‘সাইরাস চুক্তিতে’ বিস্তৃত করার লক্ষ্য রাখবেতিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে, যুক্তরাষ্ট্র এবং তার জনগণের সাথে আমাদের বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে। ইসরাইল রাষ্ট্র অবিলম্বে স্বীকৃতি পাবে। আমরা আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তিতে সম্প্রসারণ করার চেষ্টা করব, যা একটি স্বাধীন ইরান, ইসরাইল এবং আরব বিশ্বকে একত্রিত করবে।’পাহলভি বলেন, ‘ইরান যা ইসলামী প্রজাতন্ত্রের জোয়ালের নীচে সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং দারিদ্র্যের সাথে যুক্ত, কিন্তু ইসলামী শাসন ক্ষমতায় আসার আগে যে প্রকৃত ইরান ছিল তা ছিল সুন্দর, শান্তিপ্রিয় এবং সমৃদ্ধ ইরান।’তিনি বলেন, নতুন ইরান দেশের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে এবং সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন বন্ধ করবে, মাদক পাচার, সংগঠিত অপরাধ এবং চরম ইসলামবাদের বিরুদ্ধে লড়াই করবে।ইরান এই অঞ্চলে বন্ধু এবং স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করবে। এটি বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে একটি দায়িত্বশীল অংশীদার হবে। বলেন নির্বাসিত এই নেতা।নির্বাসিত এ যুবরাজ ইরানি জনগণকে শিক্ষিত এবং আধুনিক বলে প্রশংসা করেছেন, যারা দেশের অব্যবহৃত অর্থনৈতিক সম্ভাবনাকে শক্তিশালী করবে।এর আগে ডিসেম্বরে ইরানের মুদ্রার পতন ও মূল্যস্ফীতি হওয়ায় জনগণ বিক্ষোভ শুরু করেন। পরে সেই বিক্ষোভ বর্তমান শাসনব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সূত্র: আল জাজিরাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের বৈঠক
মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার Read more

কালিয়াকৈরে প্রবাসীর ১৪ লক্ষ টাকা ছিনতাই
কালিয়াকৈরে প্রবাসীর ১৪ লক্ষ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাহেব বাজার এলাকায় প্রবাসী জাকির হোসেনের কাছ থেকে ১৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ এপ্রিল) Read more

শৈলকুপায় খাল থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
শৈলকুপায় খাল থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের একদিন পর মসিউল আলম রজু মিয়া (৮৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে Read more

মানবিক ডা. নিকুঞ্জ বিহারীর সাফল্যের গল্প
মানবিক ডা. নিকুঞ্জ বিহারীর সাফল্যের গল্প

যশোরের গাইনী বিভাগের অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বিকল্প পদ্ধতিতে রক্তপাত ছাড়াই সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া অস্ত্রোপচার করে সফলতার নতুন রেকর্ড Read more

ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা

কণ্ঠে কণ্ঠে মিলিয়ে জাতীয় সংগীতের মধ্যদিয়ে শেষ হলো রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন