কেউ কোনো দল ত্যাগ করলে, বা নিজেকে পরিবর্তন করে বিশেষভাবে পবিত্রতা লাভের উদ্দেশ্যে দুধ দিয়ে গোসল করতে দেখা যায় অনেককে। তাদের ধারণা- এতে আগের সব পাপ মোচন হবে এবং নতুন একটি জীবন শুরু হবে। আসলে এটি উদ্ভট, অপ্রয়োজনীয় ও কুসংস্কারমূলক কাজ ছাড়া কিছুই নয়।কোনো অর্জন বা সাফল্যে মুমিন বান্দা আনন্দিত হবে- এটি স্বাভাবিক। এই আনন্দে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। অপবিত্র থাকলে পবিত্র হওয়ার জন্য গোসল ও অজু করে শুকরিয়াস্বরূপ দুরাকাত নফল নামাজ পড়া যায়। এতে সওয়াব আছে। আসলে বান্দা কখনও আল্লাহ প্রদত্ত নেয়ামতের প্রতি অকৃতজ্ঞ হতে পারে না। কারণ এটি সৃষ্টিকর্তার বিধান। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আমাকে স্মরণ করো, তা হলে আমিও তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার নেয়ামতের শুকর আদায় করো, আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো না।’ (সুরা বাকারা: ১৫২)সালাতুশ শোকর বা শুকরিয়ার নামাজের স্বতন্ত্র কোনো নিয়ম নেই, বরং অন্যান্য নফল নামাজের মতো করেই আদায় করতে হবে। (ফতোয়ায়ে মাহমুদিয়া: ৭/১২৫)দুধ পবিত্র খাবার। দুধের মতো পবিত্র জিনিস দিয়ে গোসল করব, এতে দোষ কী- এ জাতীয় ধারণা সঠিক নয়। কারণ দুধ পবিত্র হলেও এর ব্যবহার সঠিক স্থানে হতে হবে। দুধ দিয়ে গোসলের ক্ষেত্রে দুধের সঠিক ব্যবহার তো হচ্ছেই না, বরং তাতে অর্থ ও খাদ্যের অপচয় হচ্ছে। ইসলামে অপচয় নিষিদ্ধ।পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে আদমসন্তান, তোমরা খাও এবং পান করো, তবে অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না।’ (সুরা আরাফ: ৩১)আল্লাহ তাআলা আরও বলেন, ‘নিশ্চয়ই যারা অপচয় করে, তারা শয়তানের ভাই এবং শয়তান তার রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ।’ (সুরা বনি ইসরাইল: ২৮)সুতরাং এ ধরনের অপচয়মূলক কাজ থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা সবাইকে সেই তাওফিক দান করুন। আমিন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদি পশু
উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদি পশু

কুড়িগ্রামের উলিপুরে চারটি বসতঘর, আসবাবপত্র ও দুটি ছাগল আগুনে পুড়ে গেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মন্ডল Read more

বাস কাউন্টার নিয়ে লক্ষ্মীপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৬
বাস কাউন্টার নিয়ে লক্ষ্মীপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৬

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার ও যাত্রীবাহী বাস কাউন্টারকে কেন্দ্র করে ওয়ার্ড যুবদলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত Read more

রোববার রাতে চীন যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল
রোববার রাতে চীন যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের একটি Read more

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে ছাত্রজনতার ঢল
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে ছাত্রজনতার ঢল

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী এক গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজ। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে শুক্রবার (৯ মে) দুপুর Read more

চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে মাথা ফাটল নারী যাত্রীর
চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে মাথা ফাটল নারী যাত্রীর

ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। চলন্ত অবস্থায় বাইরে থেকে Read more

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী: মুফতি আমির হামজা
জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী: মুফতি আমির হামজা

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন