চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।রোববার (২২ জুন) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।চীনে এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বহু পুরোনো সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।এই সফর সামনে রেখে গত বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় চায়না দূতাবাসে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। এর আগে গত রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইন।এদিকে এর আগে গত মাসের শেষ দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধি দল। ওই সময় প্রতিনিধি দলটি চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পূর্ব এশিয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন। তারও আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল মিলিয়ে একটি প্রতিনিধি দল দেশটি সফর করে। তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা
বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে শ্রীলঙ্কা। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হবে তিন Read more

ধানমন্ডি থেকে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
ধানমন্ডি থেকে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানী ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম Read more

এশিয়া কাপের ১৭তম আসরের পর্দা উঠছে আজ
এশিয়া কাপের ১৭তম আসরের পর্দা উঠছে আজ

আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা Read more

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।বুধবার (১৮ জুন) রাত সোয়া Read more

মতিঝিল থেকে শাহবাগে মেট্রোরেল চলাচল শুরু
মতিঝিল থেকে শাহবাগে মেট্রোরেল চলাচল শুরু

মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। তবে শাহবাগ থেকে আগারগাঁও রুটে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৬ অক্টোবর) Read more

ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর
ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর

ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর করলো হামাস। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রেড ক্রস কফিনে দেহাবশেষ উদ্ধার করে ইসরায়েলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন