ভারতীয় অভিনেত্রী জাইরা ওয়াসিম। ২০১৬ সালে আমির খানের ‘দঙ্গল’ দিয়ে মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রাখেন তিনি। প্রথম সিনেমাতেই বাজিমাত করে এই অভিনেত্রী পরে বি-টাউন থেকে নিজেকে গুটিয়ে নেন। এবার জানা গেল, নতুন জীবনে পা রেখেছেন তিনি।জাইরা অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যম থেকেও ছিলেন দূরে। সেই দূরত্ব ভেঙে ইনস্টাগ্রামে সক্রিয় হয়ে এবার সকলকে চমকে দিয়েছেন। নিজের অ্যাকাউন্ট থেকে সম্প্রতি দুটি ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, জাইরা বিয়ের কাবিননামায় সই করছেন, হাতে শোভাময় মেহেদি ও পান্নার আংটি। দ্বিতীয় ছবিতে নবদম্পতি চাঁদের আলোয় রাতের আকাশের নিচে দাঁড়িয়ে আছেন। জাইরার গাঢ় লাল দোপাট্টা সোনালি সূচিকর্মে সাজানো, বর পরেছেন ক্রিম রঙের শেরওয়ানি।পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যদিও জাইরা স্বামীর নাম প্রকাশ করেননি, অনেকে কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন।‘দঙ্গল’ ছবিতে কুস্তিগির গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে যান। এরপর অভিনয় করেন ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘দ্য স্কাই ইজ পিংক’-এ। তারপর আর অভিনয়ে দেখা যায়নি তাকে। জাইরা অভিনীত শেষ চলচ্চিত্র ‘দ্য স্কাই ইজ পিংক’ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিকতার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
সাংবাদিকতার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

অনলাইন জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিজয় নগরে এ  কর্মশালা হয়। কর্মশালায় ডিজিটাল Read more

বড় দুঃসংবাদ, ফের বাড়বে চালের দাম
বড় দুঃসংবাদ, ফের বাড়বে চালের দাম

বিগত বছরের চেয়ে কেজিতে চার টাকা বেশি দামে ধান-চাল ক্রয় করছে সরকার। সরকারের বেশি দামে কেনার কারণে বাজারে চালের দাম Read more

স্ট্রোকের রোগীর জন্য প্রথম ৪ ঘণ্টা গোল্ডেন আওয়ার
স্ট্রোকের রোগীর জন্য প্রথম ৪ ঘণ্টা গোল্ডেন আওয়ার

বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো স্ট্রোক। বিশ্বজুড়ে প্রতিদিন লাখো মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। পরিসংখ্যান বলছে—প্রতি মিনিটে বিশ্বের ৩০ জন Read more

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে উত্তেজনা, উপ-উপাচার্যসহ ১০ জন অবরুদ্ধ
রাবিতে পোষ্য কোটা ইস্যুতে উত্তেজনা, উপ-উপাচার্যসহ ১০ জন অবরুদ্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় Read more

ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি বিমান ভূপাতিত হয়েছে: ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি বিমান ভূপাতিত হয়েছে: ট্রাম্প

কাশ্মিরের পেহেলগামে হামলার পর শুরু হওয়া সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধে ৫টি যুদ্ধবিমান গুলিতে ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শনিবার Read more

নিজের প্রতি সৎ থেকে ২০২৬ বিশ্বকাপ খেলতে চাই: মেসি
নিজের প্রতি সৎ থেকে ২০২৬ বিশ্বকাপ খেলতে চাই: মেসি

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই প্রশ্ন ‘মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন?’ একাধিকবার ইতিবাচক উত্তর দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন