অনলাইন জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিজয় নগরে এ  কর্মশালা হয়। কর্মশালায় ডিজিটাল সাংবাদিকতা, মোজো রিপোটিং ও সংবাদ লেখার নানা কলা কৌশল নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে পাঠকের চাহিদা অনুযায়ী যাচাই-বাছাই করে নির্ভূল তথ্য প্রচারের বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন  একুশে টেলিভিশনের হেড অফ ডিজিটাল কামাল শাহরিয়ার ও কালের কন্ঠের ডেপুটি হেড অফ মাল্টিমিডিয়া রাজীবুল হাসান।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. রেবেকা সুলতানা। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা যেন টাকার কাছে বিক্রি না হয়। এই সেক্টরের ব্যক্তিরা নীতিহীন হয়ে পড়লে সমাজ বড় সংকটে পড়বে ৷ নির্দিষ্ট মানদণ্ডের আলোকে সাংবাদিকদের কাজ করা উচিত। নৈতিকতা, স্বচ্ছতা, নিরপেক্ষ থেকে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তিনি। সাংবাদিকতার টেকনিক্যাল ও নৈতিক দিক, ডিজিটাল বাস্তবতা, মোজো সাংবাদিকতা, সাংবাদিকদের দর্শন এবং বৈশ্বিক প্রেক্ষাপটের সাথে বাংলাদেশের সাংবাদিকতার প্রাসঙ্গিকতা নিয়ে দীর্ঘ আলোচনা করেন তিনি। অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের দৃষ্টি’ এর উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সময়ের দৃষ্টির প্রকাশক এস এম ইমরান আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম আকাশ। এসএম ইমরান আজাদ তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা এমন একটা পেশা যেখানে মেধার সবচেয়ে বেশি স্বাক্ষর রাখা যায়। একজন সাংবাদিককে ঘটনার সঠিক বিশ্লেষণ করতে অনেক জ্ঞান অর্জন করতে হয়, পড়তে হয় এবং জানতে হয়। এটা সবচেয়ে চ্যালেঞ্জিং একটা জায়গা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখল
গজারিয়ায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখল

গজারিয়া উপজেলার টেংরাচর ইউনিয়নে মীরেরগাও এলাকায় ভাটেরচর মৌজায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখলের অভিযোগ উঠেছে। মীরেরগাও পাকা রাস্তা সংলগ্ন Read more

আবারও দেশকে ফ্যাসিবাদের যুগে নিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল
আবারও দেশকে ফ্যাসিবাদের যুগে নিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

আগামীর বাংলাদেশ গড়ার পথে কোনো বাঁধা এলে গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। Read more

আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়
আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান যেন সরকারি দায়িত্ব নয়, বরং পেয়েছেন ‘আলাদিনের চেরাগ’। যোগদানের কয়েক দিনের মধ্যেই তিনি Read more

গাজার বাসিন্দাদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
গাজার বাসিন্দাদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র গাজার নাগরিকদের জন্য সব ধরনের ভিজিটর ভিসা স্থগিত করেছে। শনিবার (১৬ আগস্ট) স্টেট ডিপার্টমেন্ট জানায়, সাম্প্রতিক কিছু আবেদন প্রক্রিয়া Read more

ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর
ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর

অবৈধভাবে হলে ওঠা নিয়ে খবর প্রকাশ করায় ছাত্রদলকর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন