নানা অব্যবস্থাপনায় চলছে নেত্রকোণার রেলস্টেশনগুলো। কোন স্টেশনে নেই মাস্টার, কোনটিতে নেই বুকিং সহকারী, আবার কোনটিতে একেবারে ট্রেন থামেই না। ফলে জরাজীর্ণ অবস্থাসহ কর্তৃপক্ষের উদাসিনতায় একেবারে বন্ধ রয়েছে ৫টি স্টেশন। কিছু স্টেশনে গণ শৌচাগার পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। লোকবল সঙ্কটে একের পর এক বন্ধ হলেও সমাধানে রেলের নেই কোন উদ্যোগ। উর্ধতনদের জানাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান দুই স্টেশনের মাস্টার।নেত্রকোণা জেলা গঠন হওয়ার আগেই ব্রিটিশ আমলে কৃষি পরিবহনসহ নিরাপদ চলাচলের জন্য একদিকে ভাটি অঞ্চল মোহনগঞ্জ পর্যন্ত ও অন্যদিকে জারিয়া পর্যন্ত নির্মাণ হয়েছিল রেলস্টেশনগুলো। এর মধ্যে নেত্রকোণার অংশে ১৩টি স্টেশন পড়েছে। জেলার ১০ উপজেলার মধ্যে চারটি উপজেলার ভেতর দিয়ে দুই দিকে এই রেল লাইন। ফলে ২১২ কিলোমিটার রেল লাইনের আওতায় মোট ১৩টি স্টেশন রয়েছে। যেগুলোর অনেকগুলোতেই মাস্টার এবং বুকিং সহকারী নেই দীর্ঘদিন ধরে। কোন কোন স্টেশনে থামে না ট্রেনও। একেবারে ট্রেন না থামা চারটি স্টেশন হলো মোহনগঞ্জ রুটে বাংলা ও অতিতপুর স্টেশন এবং পূর্বধলার শ্যামগঞ্জ ময়মনসিংহ রুটে চল্লিশা ও হিরনপুর। এদিকে জুলাই আন্দোলনের পর থেকে ময়মনসিংহ মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটিও বন্ধ রয়েছে অজানা কারণে।এছাড়া পূর্বধলা স্টেশনে মাস্টার না থাকায় শ্যামগঞ্জ থেকে বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে স্টেশন মাস্টারকে। অন্যদিকে ঠাকুরাকোনা স্টেশনে ট্রেন থামলেও নেই মাস্টার। এছাড়াও বাকীগুলোতে নেই বুকিং সহকারী। যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন ট্রেনে চলাচলকারী যাত্রীরা।এদিকে স্টেশনগুলোতে পাবলিক টয়লেট থাকলেও রয়েছে পরিত্যক্ত। ফলে যাত্রী সাধারণ ওঠা নামা করলেও শৌচাগারের অভাবে দুর্ভোগ পোহাতে হয় তাদের। এছাড়াও জরাজীর্ণ অবস্থায় সবগুলোই।চল্লিশা এলাকার রহমত উল্লা জানান, চল্লিশা এলাকায় একটি স্টেশন থাকলেও এখানে থামে না কোন ট্রেন। এই স্টেশন দিয়ে দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও তাদের এই ট্রেনে যাওয়ার জন্য উঠতে হয় নেত্রকোণা সদর অথবা শ্যামগঞ্জ গিয়ে।ঠিক এমন দশা শ্যামগঞ্জ-মোহনগঞ্জ রোডে বড় স্টেশন ও মোহনগঞ্জ বাদে সব স্টেশনের বাকি স্টেশনগুলো লোকাল ট্রেন থাকলে গত জুলাই আন্দোলনের পর থেকে সেই ট্রেনটিও বন্ধ রয়েছে।অন্যদিকে শ্যামগঞ্জ-জারিয়া রোডে একটি লোকাল চললেও কিছুদিন পর পর বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।তবে নেত্রকোণার বড় স্টেশনে স্টেশন মাস্টার আব্দুল আল মামুন সমস্যার কথা স্বীকার করে জানান, লোকবল সঙ্কট কেটে গেলে অনেক সমস্যাই কাটবে। তারা উর্ধতন বরাবর যোগাযোগ করছেন সমস্যা সমাধানের জন্য।স্থানীয়দের দাবি, নেত্রকোণার সবগুলো স্টেশন চালু করে প্রতিটি স্টেশনে যাতে ট্রেন থামানো হয় সেই ব্যবস্থা করা হোক।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৮ পুণ্যার্থী নিহত
ভারতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৮ পুণ্যার্থী নিহত

ভারতে ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে বাস-ট্রাকের সংঘর্ষে ১৮ পুণ্যার্থীর প্রাণহানি ঘটেছে। মূলত এখন শ্রাবণী মেলা চলছে এবং এসময় হাজার হাজার পুণ্যার্থী Read more

‘জুলাই দিবস’ প্রতিরোধের প্রস্তুতির সময় কৃষকলীগ নেতা আটক
‘জুলাই দিবস’ প্রতিরোধের প্রস্তুতির সময় কৃষকলীগ নেতা আটক

কিশোরগঞ্জে জুলাই দিবস প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় জেলা শহরের নগুয়া এলাকার একটি বাসা থেকে আবদুল আউয়াল নামের এক Read more

চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে উখিয়া-টেকনাফ সড়ক অচল
চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে উখিয়া-টেকনাফ সড়ক অচল

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন। দীর্ঘ ৪ ঘণ্টা ধরে কক্সবাজার-টেকনাফের প্রধান সড়ক অচল Read more

বিজয় দিবসে ঢাকার আকাশ থেকে ঝাঁপ দেবেন ৫৪ জন
বিজয় দিবসে ঢাকার আকাশ থেকে ঝাঁপ দেবেন ৫৪ জন

মহান বিজয় দিবসে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাস্যুটিং করবেন। তাদের মধ্যে একজন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক Read more

আজ ২০ অক্টোবর, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২০ অক্টোবর, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

সাম্য হত্যাকাণ্ড: বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস ঘোষণা, অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
সাম্য হত্যাকাণ্ড: বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস ঘোষণা, অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা বন্ধ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইয়ার) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যর হত্যার ঘটনায় ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন