দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। গর্ভনর ভালভ স্টিম সেন্সরের চারটি টারবাইন বিকল হয়ে যাওয়ায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে আটটায় এই গুরুত্বপূর্ণ ইউনিটটি বন্ধ হয়ে যায়।এই ইউনিটি বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলের আটটি জেলায় বিদ্যুৎ লোডশেডিং শুরু হয়েছে। স্বাভাবিক সময়ে এই ইউনিট থেকে প্রতিদিন গড়ে ১৬০ থেকে ১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো, যার জন্য দৈনিক ১,৬০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হতো। বর্তমানে কেন্দ্রের সচল থাকা একমাত্র ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট থেকে মাত্র ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এই ইউনিটটি চালু রাখতে প্রতিদিন ৮০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন।কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টারবাইন নষ্ট হওয়ায় তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বর্তমানে বন্ধ রয়েছে।অন্যদিকে, কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকে সংস্কারের কাজ চলায় প্রায় চার বছর আট মাস ধরে বন্ধ রয়েছে; ইউনিটটি সাধারণত ৬৫ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম ছিল। কেন্দ্রটির তিনটি ইউনিট মিলে মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট হলেও তিনটি ইউনিট কখনোই একসাথে চালু করা সম্ভব হয়নি।স্বাভাবিক উৎপাদনের জন্য কেন্দ্রটির দৈনিক প্রায় ৫,২০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন। বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনির ইয়ার্ডে প্রায় ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে এবং খনি থেকে দৈনিক ৩,০০০ মেট্রিক টন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত আটটায় প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে জানান, তৃতীয় ইউনিটের মেরামত কাজ দ্রুত চলছে। ইতোমধ্যে আমরা চীনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি। আশা করছি, এক সপ্তাহের মধ্যে তৃতীয় ইউনিটটি আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরবে।এদিকে, বিদ্যুৎ সরবরাহ বন্ধের পাশাপাশি মেরামতের কারণেও গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির পার্বতীপুর জোনাল অফিসের ডিজিএম মো. জহুরুল হক জানান, সৈয়দপুর সাব স্টেশনের মেরামত কাজের কারণে শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পার্বতীপুর উপজেলায় পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকবে। পার্বতীপুর উপজেলায় পল্লী বিদ্যুতের ৮০ হাজার গ্রাহক রয়েছেন, যেখানে বিদ্যুতের চাহিদা ১৭ মেগাওয়াট থাকলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ৮ থেকে ৯ মেগাওয়াট।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির: শামীম পাটোয়ারী
জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির: শামীম পাটোয়ারী

গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে এখন রক্ষার দায়িত্ব বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি একটি বেসরকারি Read more

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার কয়েক ঘণ্টার আকাশযুদ্ধ নিয়ে নতুন তথ্য তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি Read more

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে শহিদুল আলম এখন তুরস্কে
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে শহিদুল আলম এখন তুরস্কে

ইসরায়েলি কারাগার থেকে অবশেষে নিরাপদে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পৌঁছেছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।ইসরায়েল থেকে তুর্কি Read more

বাকৃবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন
বাকৃবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়েছে। এ বছরের 'মানবাধিকার: আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়' Read more

নতুন পে স্কেলে বেতন বৃদ্ধি পাবে কত শতাংশ?
নতুন পে স্কেলে বেতন বৃদ্ধি পাবে কত শতাংশ?

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে পে কমিশন। এ বিষয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী সংগঠন Read more

ভারতে অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ ১৭ জনের মৃত্যু
ভারতে অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ ১৭ জনের মৃত্যু

দক্ষিণ ভারতের অন্যতম বৃহত্তম শহর হায়দরাবাদে বিখ্যাত চারমিনারের কাছে গুলজার হাউস এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন