দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইয়ার) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যর হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস ঘোষণা করেছে। এদিন অর্ধ দিবস ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বুধবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলি চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এ ঘোষণা দেন।এর আগে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, চিফ ইঞ্জিনিয়ার, ডিএমপির সহকারী কমিশনার এর সঙ্গে একটি সভায় বসেন।উপাচার্য জানান এ সভায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনের গেইটটি বন্ধ করে দেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে রমনা পার্কের মতো একটি স্মার্ট পার্ক হিসেবে গড়ে তোলা হবে, ডিএমপির পক্ষ থেকে একটি পুলিশবক্স স্থাপন করা হবে যেটি উদ্যানের প্রতি ডেডিকেটেড হয়ে কাজ করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কাজে অংশীজন বা সহযোগী হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের সেখানে নিয়োজিত করবে।এর আগে, মঙ্গলবার (১৩ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। এর আগে পৃথক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনার আমিনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পাবনার আমিনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে আমিনপুর থানার কাজিরহাট-বাঁধেরহাট আঞ্চলিক Read more

‘মিড ডে মিল’ চালু সোনারগাঁয়ে ৩০টি বিদ্যালয়ে
‘মিড ডে মিল’ চালু সোনারগাঁয়ে ৩০টি বিদ্যালয়ে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যে উপজেলার Read more

অস্ট্রেলিয়া কিশোর-কিশোরীদের জন্য এবার বন্ধ হচ্ছে ইউটিউব
অস্ট্রেলিয়া কিশোর-কিশোরীদের জন্য এবার বন্ধ হচ্ছে ইউটিউব

অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের জন্য নিষেধাজ্ঞার তালিকায় এবার ইউটিউবকেও যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে এই অ্যালফাবেট মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মকে ছাড় দেওয়া হলেও, Read more

টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ
টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

টঙ্গীতে অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন প্রতিবন্ধী সুরক্ষা Read more

পরিজনহীন ঈদ ও অমানবিক জীবন, হাওরের ২৫ হাজার ‘জিরাতি’ কৃষকের আর্তনাদ
পরিজনহীন ঈদ ও অমানবিক জীবন, হাওরের ২৫ হাজার ‘জিরাতি’ কৃষকের আর্তনাদ

পবিত্র ঈদুল ফিতর মানেই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। কিন্তু কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিস্তীর্ণ হাওরে বোরো আবাদে Read more

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন