হাসান আলী (৪৪) জরাজীর্ণ ঘরের বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে বাইরে আলো দেখার সাথে সাথে ফেলছেন দীর্ঘ শ্বাস। একসময় সবকিছু স্বাভাবিক থাকলেও একটি দুর্ঘটনাটা থমকে দিয়েছে সবকিছুই। বিরামহীন কর্মযজ্ঞে থাকা হাসান আলী এখন ৮ মাস ধরে বিছানায় কাতরাচ্ছেন দুই পা নিয়ে। সহায় সম্বল যতটুকু ছিলো, তাই চিকিৎসায় শেষ করে এখন অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে আছে। ফলে বিছানায় চলছে হাসান আলীর সাথে পরিবারের কষ্টের নীরব আর্তনাদ। তিনবেলা খাবার জুটবে কিনা, তাই নিয়ে চিন্তায় কাটছে তাদের দিনগুলো। কিশোরগঞ্জের কটিয়াদীর মসূয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বৈরাগিচর গ্রামে থাকেন তিনি। সংসারে স্ত্রী ছাড়াও রয়েছে ৩ মেয়ে। একমাত্র উপার্জনক্ষম মানুষটি ঘরবন্দী হওয়াতে পরিবারটির চরম অর্থ ও খাদ্য সংকট দেখা দিয়েছে। এলাকায় গিয়ে ও পারিবারিক সূত্রে জানা যায়, বিএ পাস করা হাসান আলীর দেশের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছি ইউপির নেপ্রা গ্রামে। বর্তমানে দীর্ঘদিন ধরে তিনি কটিয়াদীর শশুর বাড়িতে থাকছেন। সরকারি কোনো চাকরি না পেয়ে একটি বেসরকারি চাকরি করতেন। বেতন কমের জন্য চাকরি ছেড়ে দিয়ে সমিতি থেকে টাকা তুলে অটোরিকশা কিনে চালাতেন। হঠাৎ একদিন সিএনজি তার গাড়িকে ধাক্কা দিলে দুটি পা মারাত্মক জখম হয়। পরে ঢাকায় পঙ্গু হাসপাতালে ডাঃ আলী আশরাফের তত্ত্বাবধানে চিকিৎসা করানো হয়। চিকিৎসার পিছনে পরিবারের ধারদেনা করে যা ছিলো, শেষ হয়ে গেলে এলাকাবাসীর কাছ থেকে সহায়তা তোলা হয়। এখন পর্যন্ত মোট ৮ লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে অর্থ শেষ হওয়াতে ডাক্তারের দেওয়া তারিখ অতিক্রম হলেও টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে আছে। দ্রুত চিকিৎসা না হলে নতুন করে পায়ে ইনফেকশন হওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘ জীবনযুদ্ধে হার না মানা হাসান আলী থমকে গেছেন একটি দুর্ঘটনায়। ৮ মাস ধরে বিছানায় শুয়ে সংসারের করুন অবস্থা দেখে মানসিক বিপর্যস্ত হয়ে আছেন তিনি। পাশাপাশি সমিতি থেকে তোলা অটোরিকশার টাকা পরিশোধের তাগাদাও রয়েছে ক্রমাগত। তিন মেয়ে ও সংসারের ভবিষ্যৎ কী হবে, এই চিন্তা যেনো পিছু ছাড়েনা হাসান আলীর। নিরুপায় হয়ে চেয়েছেন মানুষের সহায়তা।বৈরাগীচর গ্রামের হযরত আলী, হাসিম মিয়া ও বাবু মিয়া, বাদল বলেন, হযরত আলী খুবই পরিশ্রমী ও পরহেজগার একজন মানুষ। শিক্ষিত হয়েও তিনি জীবিকার তাগিদে অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। দুর্ঘটনার পর আমরাও এলাকাবাসীর পক্ষ থেকে আর্থিক সহায়তা করেছি। তবে চিকিৎসা ব্যায়বহুল হওয়াতে এখন কুলিয়ে উঠতে পারছেনা। এর জন্য আরো বৃহৎ সহায়তা প্রয়োজন। স্ত্রী কুলসুম বলেন, একদিকে স্বামী বিছানায় পড়া। রোজগার বন্ধ হয়ে সংসারে অভাব দেখা দিয়েছে। তিনটি মেয়েকে পড়াশোনার খরচ দিতে পারছিনা। একবার খাইলে আরেকবার কী জুটবে, তাই চিন্তা করি। সমিতির টাকা পরিশোধের চাপ তো আছেই। অসুস্থ হাসান আলী বলেন, নিজেকে নিয়ে চিন্তা করিনা। আমার পরিবারের জন্য দুশ্চিন্তা করি সবসময়ই। একদিকে আমার কষ্ট, আরেকদিকে পরিবারের অভাব বিছানায় শুয়ে দেখতে হচ্ছে। এখন তো চিকিৎসা খরচ আর পরিবারের ভরণপোষণ দরকার। একটু স্বাভাবিক হলে, কোনো একটা চাকরি কেউ দিলে তা দিয়ে বেঁচে থাকতে পারতাম।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিলের দাবীতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল
নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিলের দাবীতে  কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবসমূহ প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবীতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইমাম-উলামা পরিষদ।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

চুরির সন্দেহে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, হাসপাতালে মা
চুরির সন্দেহে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, হাসপাতালে মা

কক্সবাজারের পেকুয়ায় টাকা চুরির সন্দেহকে কেন্দ্র করে এহসানুল করিম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।শনিবার (৩ মে) রাত Read more

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০

আফগানিস্তানের মাজার-ই-শরিফে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার (স্থানীয় সময় রাত ১টার Read more

ট্রাম্পের ক্ষোভে কানাডার রপ্তানি ঝুঁকিতে, শুল্ক বাড়লো আরও ১০ শতাংশ
ট্রাম্পের ক্ষোভে কানাডার রপ্তানি ঝুঁকিতে, শুল্ক বাড়লো আরও ১০ শতাংশ

কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ব্যবহার Read more

রাস্তার ওপর পড়েছিল কিশোরীর গলাকাটা মরদেহ
রাস্তার ওপর পড়েছিল কিশোরীর গলাকাটা মরদেহ

বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি নামের এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের একটি রাস্তার Read more

সুপারফুড ডালিমের খোসার চায়ের গুণাগুণ
সুপারফুড ডালিমের খোসার চায়ের গুণাগুণ

রক্ত স্বল্পতা থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যা, এমনকি হার্টের অসুখেরও সমাধান রয়েছে ডালিম বা বেদানায়। ছোট ছোট লাল রঙা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন