ভারতের পাঞ্জাবের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হরচরণ সিং ভুল্লারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ জব্দ করেছে দেশটির সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তারের পর তার অস্বাভাবিক সম্পদের তথ্য প্রকাশ্যে আসে।শুক্রবার (১৭ অক্টোবর) ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, এক স্ক্র্যাপ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ভুল্লারকে একজন মধ্যস্থতাকারীর সঙ্গে গ্রেপ্তার করে সিবিআই। অভিযোগকারীর দাবি ভুল্লার তার কাছ থেকে ৮ লাখ রুপি ঘুষ দাবি করেছিলেন।গ্রেপ্তারের পর চণ্ডীগড়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে সিবিআই কর্মকর্তারা চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেন। অভিযানে তার বাড়ি থেকে প্রায় ৭.৫ কোটি রুপি নগদ অর্থ, আড়াই কেজি স্বর্ণালংকার, ২৬টি বিলাসবহুল ঘড়ি (রোলেক্স, রাডোসহ), ৪০ লিটার বিদেশি মদ, চারটি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং ১০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।তল্লাশিতে আরও পাওয়া গেছে বিভিন্ন ব্যাংকের একাধিক গোপন হিসাব, লকারের চাবি, মার্সিডিজ ও অডি গাড়ির চাবি এবং ৫০টির বেশি স্থাবর সম্পত্তির দলিল। সিবিআই ধারণা করছে, এসব সম্পত্তির বেশিরভাগই ভুল্লারের পরিবারের সদস্য ও বেনামি ব্যক্তিদের নামে নিবন্ধিত।জানা গেছে, হারচরণ সিং ভুল্লার ২০০৯ ব্যাচের আইপিএস কর্মকর্তা। তিনি পাঞ্জাব পুলিশের সাবেক ডিরেক্টর জেনারেল মহল সিং ভুল্লারের ছেলে। তার ভাই কুলদীপ সিং ভুল্লার কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত।পেশাজীবনে ভুল্লার মোহালি, সাংরুর, খন্না, হোশিয়ারপুর, ফতেহগড় সাহেব ও গুরদাসপুরের এসএসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের নভেম্বরে তিনি রোপার রেঞ্জের পুলিশ প্রধান হিসেবে নিয়োগ পান।এর আগে তিনি পাঞ্জাব ভিজিল্যান্স ব্যুরোর জয়েন্ট ডিরেক্টর ও গাটকা ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ছিলেন। দুর্নীতিবিরোধী অবস্থান ও মাদকবিরোধী অভিযানে আলোচিত হলেও, সাম্প্রতিক গ্রেপ্তার তার সেই ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদক ছেড়ে সেই সাব্বির এখন কফি বিক্রেতা
মাদক ছেড়ে সেই সাব্বির এখন কফি বিক্রেতা

আমি না বললেও, স্যার, মাদক আমাকে ছাড়ছে না, এমন কথা শোনা গেছে মাদকাসক্ত ব্যক্তি কিশোর সাব্বিরের মুখ থেকে। একজন মানুষ Read more

জকসুর তফসিল ও আচরণবিধি প্রকাশ হবে বুধবার
জকসুর তফসিল ও আচরণবিধি প্রকাশ হবে বুধবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বুধবার (৫ নভেম্বর)। একই দিনে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করবে Read more

কোয়াবের সভাপতি হলেন মোহাম্মদ মিঠুন
কোয়াবের সভাপতি হলেন মোহাম্মদ মিঠুন

ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোশিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন। প্রতিদ্বন্দ্বী সেলিম শাহেদকে বিপুল ভোটে Read more

চলতি মাসেই ধেয়ে আসছে একাধিক ঘূর্ণিঝড়!
চলতি মাসেই ধেয়ে আসছে একাধিক ঘূর্ণিঝড়!

টানা কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও গরমের দাপট এখনো বিদ্যমান। দেশের সর্বোচ্চ তাপমাত্রাও বিরাজ করছে ৩৫ ডিগ্রির ঘরে। এই অবস্থার Read more

‘ভারত এখন বুঝেছে, চীনের সঙ্গে বন্ধুত্ব করা কেন দরকার’
‘ভারত এখন বুঝেছে, চীনের সঙ্গে বন্ধুত্ব করা কেন দরকার’

“মার্কিন প্রশাসনের সঙ্গে টক্কর দেওয়ার অবস্থায় আছে ভারত" লিখেছে সরকারি পত্রিকা চায়না ডেইলি।

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত ১৩ সন্ত্রাসী’ নিহত
পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারত সমর্থিত ১৩ সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু এবং মোহমান্দ জেলায় পরিচালিত পৃথক দুই অভিযানে ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই সন্ত্রাসীদের সবাই দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন