গাজীপুরের কালিয়াকৈরে এক মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলার পৃথক দুটি স্থানে—মৌচাক ও কালিয়াকৈর বাজার এলাকায়—গ্রেপ্তারকৃত দুই ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মনোরা গ্রামের নিত্য চন্দ্র দাসের ছেলে জয় কুমার দাস (২০) ও একই গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে লোকনাথ চন্দ্র দাস (২১)।মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি সোলাইমান হোসাইন। বক্তব্য রাখেন মাওলানা আকরাম হোসাইন নাইমি, মাওলানা সুলতান নাইম, মাওলানা মঘবুল হোসেন, মাওলানা আব্দুল আল মামুন, মাওলানা আনিসুর রহমান, তাহসিন আহমেদ, মাওলানা আবু বক্কর ও মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।একই সময়ে কালিয়াকৈর মডেল মসজিদের সামনে তৌহিদি জনতা বিক্ষোভ ও মানববন্ধন করে। এতে ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।বক্তারা অভিযোগ করে বলেন, গত ২০ আগস্ট জয় কুমার দাস প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ করে সহযোাগী লোকনাথ চন্দ্র দাসের নবাবগঞ্জের ভাড়া বাসায় নিয়ে তিন দিন আটকে ধর্ষণ করে। পরে ২২ আগস্ট কিশোরীকে একটি বাসে তুলে বাড়ি পাঠানো হয়।ঘটনার প্রায় দুই মাস পর, ১৫ অক্টোবর কিশোরীর মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জয় কুমার ও লোকনাথ চন্দ্র দাসকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা তদন্তাধীন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘পি.আর. পদ্ধতিতে নির্বাচন না দিলে, ছাত্র-জনতা রাজপথে নামতে বাধ্য হবে’ – ফয়জুল করীম
‘পি.আর. পদ্ধতিতে নির্বাচন না দিলে, ছাত্র-জনতা রাজপথে নামতে বাধ্য হবে’ – ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বলেছেন, পি.আর. সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনে পেশী শক্তি Read more

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ৬ সহযোগী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ৬ সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও এক ডজন মামলার আসামি সাহেব আলীর ঘনিষ্ঠ ৬ সহযোগীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় Read more

আমরা পিআর পদ্ধতি নয়, গতানুগতিক পদ্ধতি চাই: টুকু
আমরা পিআর পদ্ধতি নয়, গতানুগতিক পদ্ধতি চাই: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, 'আমরা সব সময় এক কথার মধ্যে রয়েছি। আমরা পিআর পদ্ধতি নয়, ওয়েজ ম্যানেজমেন্ট Read more

ভাইরাল ৩০ লাখ টাকার চেকের আসল রহস্য জানাল ছাত্রদল নেতা
ভাইরাল ৩০ লাখ টাকার চেকের আসল রহস্য জানাল ছাত্রদল নেতা

পটুয়াখালীর কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারের হাতে পাওয়া ৩০ লাখ টাকার একটি চেক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে Read more

দাউদকান্দির গৌরীপুরে ফুটপাত দখল, লাইনম্যানদের চাঁদাবাজি
দাউদকান্দির গৌরীপুরে ফুটপাত দখল, লাইনম্যানদের চাঁদাবাজি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মোড় ও বাজার এলাকায় বছরের পর বছর ধরে অব্যাহত রয়েছে ভয়াবহ যানজট। ফুটপাত দখল করে গড়ে Read more

মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু
মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ীতে মেয়েকে সাঁতার শিখাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন