টানা কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও গরমের দাপট এখনো বিদ্যমান। দেশের সর্বোচ্চ তাপমাত্রাও বিরাজ করছে ৩৫ ডিগ্রির ঘরে। এই অবস্থার মধ্যেই চলতি মে মাসে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। সেই সঙ্গে এ মাসে শিলা ও বজ্রবৃষ্টিসহ তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।বুধবার (১ মে) বিকালে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এস এম কামরুল হাসানের সই করা একমাসের দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ ছাড়া এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে এক থেকে দুইটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে।তীব্র তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।এ সময় দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এই আবহাওয়াবিদ বলেন, মে মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদী সমূহের পানি সমতল সময় বিশেষে বাড়তে পারে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

দেশর সাত জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়। Read more

‘গণমাধ্যমের ওপর চাপ নেই, স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে’
‘গণমাধ্যমের ওপর চাপ নেই, স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে’

গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ নেই। তারা স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।সোমবার (২০ Read more

ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ মার্কিন দূতাবাসের
ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ মার্কিন দূতাবাসের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোকবার্তায় এ Read more

লক্ষ্মীপুরে পিডিবির দুই প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ
লক্ষ্মীপুরে পিডিবির দুই প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন এবং উপ-সহকারী প্রকৌশলী মোকতাদিরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দুর্নীতি ও গ্রাহক Read more

গাজীপুর সাফারি পার্কে জিরাফ আর নেই, একে একে নিভে গেল প্রাণ
গাজীপুর সাফারি পার্কে জিরাফ আর নেই, একে একে নিভে গেল প্রাণ

গাজীপুর সাফারি পার্কে সর্বশেষ জিরাফ মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এর মাধ্যমেই জিরাফশূন্য হয়ে পড়েছে পার্কটি। টিবি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ Read more

ভূঞাপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ
ভূঞাপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুস সোবহানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের বিরুদ্ধে।ভূঞাপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন