যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি জঙ্গল থেকে বিকট শব্দ ভেসে আসে। এরপরই আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে জানা যায়, সেখানে বিমান বিধ্বস্ত হয়েছে। আর এতে আরোহী সবাই নিহত হয়েছেন।দ্য ডেইলি বিস্ট শুক্রবার জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাথ টাউনশিপের ফায়ার ডিপার্টমেন্ট এবং পুলিশ বিভাগ ঘটনাস্থলে পৌঁছায়। ল্যান্সিং থেকে ১০ মাইল উত্তরে বাথ টাউনশিপের একটি রাস্তার মোড়ের কাছে এটি ঘটে। বাথ টাউনশিপের তত্ত্বাবধায়ক রায়ান ফেভিন্স-ব্লিস এক বিবৃতিতে বলেন, বিমানটিতে তিনজন যাত্রী থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিন যাত্রীকে খুঁজে পাওয়া গেছে এবং তাদের মৃত বলে নিশ্চিত করা হয়েছে।দুর্ঘটনার কারণ এবং বিমানের গন্তব্য উভয়ই এখনো জানা যায়নি। ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য থেকে জানা যায়, এর যাত্রা সবেমাত্র শুরু হয়েছিল। বিমানটি ‘হকার ৮০০এক্সপি’ মডেলের ছিল। মেক্সিকোতে নিবন্ধিত টুইন-ইঞ্জিন করপোরেট জেট হিসেবে গ্রাহকদের বিশেষ সেবা দিত এটি। তবে সর্বশেষ কারা এর আরোহী ছিলেন তা জানা যায়নি।পুলিশ জানায়, নিহতদের এখনো শনাক্ত করা যায়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করছে।এভিয়েশন সেফটি নেটওয়ার্ক বলেছে, বিমানটি এরিও লাইনাস ডেল সেন্ট্রো এসএ দ্বারা পরিচালিত হতো। ব্যাটল ক্রিক-ডব্লিউকে কেলগ আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। যদিও এই বিবরণগুলো প্রাথমিক, কোনো পক্ষই নিশ্চিত করে কিছু বলেনি।ডেইলি বিস্ট আরও তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। সংবাদমাধ্যমটি বলেছে, তদন্ত শেষে কর্তৃপক্ষ বিস্তারিত জানাবে। ঘটনা তদন্তে পুলিশ ছাড়াও বিভিন্ন সংস্থা কাজ করছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ট্রলির ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু, চালক আটক
বাউফলে ট্রলির ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু, চালক আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির ধাক্কায় মো. সজল হাওলাদার (৩২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে Read more

জোট, নোট ও ভোট যাই হোক, বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে: হাসান মামুন
জোট, নোট ও ভোট যাই হোক, বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে: হাসান মামুন

আগামী জাতীয় নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এটি বাংলাদেশের ভবিষ্যৎ, বিএনপির ভবিষ্যৎ এবং ১৬ কোটি মানুষের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। Read more

সামাজিক মাধ্যমে সারজিসের চীন নিয়ে পোস্ট ভাইরাল
সামাজিক মাধ্যমে সারজিসের চীন নিয়ে পোস্ট ভাইরাল

এই মূহুর্তে চীনে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮ নেতা। গত ২৬ আগস্ট দিবাগত রাত ১০টায় ঢাকা থেকে রওনা Read more

৬ দফা দাবিতে পলিটেকনিকে শিক্ষার্থীদের তালা, অচল একাডেমিক কার্যক্রম
৬ দফা দাবিতে পলিটেকনিকে শিক্ষার্থীদের তালা, অচল একাডেমিক কার্যক্রম

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে মাসকান্দাস্থ ক্যাম্পাসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন