পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির ধাক্কায় মো. সজল হাওলাদার (৩২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কনকদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সজল কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মোশারেফ হোসেনের ছেলে ও উপজেলা জিয়া মঞ্চের কনকদিয়া ইউনিয়ন শাখার যুগ্ম-আহ্বায়ক। এ ঘটনায় ট্রলির চালক সাকিলকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কনকদিয়া বাজারের উত্তর পাশ দিয়ে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বিএনপি নেতা সজল হাওলাদার। ওপর দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা ট্রলির সঙ্গে ধাক্কা খায় সজলের গাড়ি। ঘটনাস্থলেই গুরুতর আহত হলে স্থানীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আটক ট্রলি চালককে গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক আব্দুল মজিদকে অব্যাহতি
সিরাজগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক আব্দুল মজিদকে অব্যাহতি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে Read more

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান
শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পদ্মা নদীতে পরিচালিত যৌথ অভিযানে Read more

বিয়ের আসরে কনে হয়ে এলেন হবু শাশুড়ি, দেখে পালালেন বর
বিয়ের আসরে কনে হয়ে এলেন হবু শাশুড়ি, দেখে পালালেন বর

বিয়ের সাজসজ্জা, অতিথি আপ্যায়ন আর ঢাকঢোল– সব কিছুই ছিল ঠিকঠাক। কিন্তু আসল নাটক শুরু হয় কনে মঞ্চে ওঠার পর। বরের Read more

আমতলীতে কিশোরকে বেঁধে রেখে চুরি, মারধরে আহত
আমতলীতে কিশোরকে বেঁধে রেখে চুরি, মারধরে আহত

বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তর চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি তিনতলা ভবনে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে।  রোববার (২০ Read more

রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প
রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প

রাশিয়ার উপকূলে ভূমিকম্প আঘাত হানার পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) স্থানীয় সময় বৃহস্পতিবার Read more

হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল ডাউনলোড হবে না অনুমতি ছাড়া
হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল ডাউনলোড হবে না অনুমতি ছাড়া

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে। শুধু ব্যক্তিগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন