শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পদ্মা নদীতে পরিচালিত যৌথ অভিযানে ৪ জেলেকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৫ লাখ মিটার কারেন্ট জাল ও ১৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা অভিযান চালানো হয় শরীয়তপুরের জাজিরা উপজেলার সিডারচর, বাবুরচর, সফিকাজির মোড় ও নড়িয়া উপজেলার চরাত্রা এলাকার পদ্মা নদীতে।অভিযানে আটককৃতরা হলেন— সান্ডু ঢালী, হাশেম, আবুল বাসার ও রাজিব।অভিযানে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা, জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পলাশ বলেন, মা ইলিশের প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা কার্যকর রাখতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। আজকের অভিযানে চার জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ২৫ লাখ মিটার কারেন্ট জাল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা, এবং ১৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।তিনি আরও জানান, জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা, মাদরাসা ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।মা ইলিশ সংরক্ষণে এই অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
রাজধানীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।বুধবার (২০ আগস্ট) বেলা ২টা ৩৭ মিনিটে Read more

আজ ৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

চকরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭টি বসতঘর আগুনে পুড়ে ছাই
চকরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭টি বসতঘর আগুনে পুড়ে ছাই

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ মানিকপুর ৫ নম্বর ওয়ার্ডের বাজার পাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ আগুনে সাতটি বসতঘর Read more

অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে শ্লীলতাহানীর ঘটনায় বিসিসিআইয়ের নিন্দা
অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে শ্লীলতাহানীর ঘটনায় বিসিসিআইয়ের নিন্দা

আইসিসি নারী বিশ্বকাপ চলাকালে ভারতে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে শ্লীলতাহানির খবর জানাজানির পর চলছে তোলপাড়। নিন্দা ও দুঃখ প্রকাশ করলেও Read more

ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে
ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি সরকারি খাদ্যগুদামে (এলএসডি) প্রায় পৌনে দুই কোটি টাকার চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় সাবেক (ভারপ্রাপ্ত) Read more

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন
একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা ব্যয়ে ২২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন