আগামী জাতীয় নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এটি বাংলাদেশের ভবিষ্যৎ, বিএনপির ভবিষ্যৎ এবং ১৬ কোটি মানুষের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই নির্বাচন ঘিরে যে সংকট তৈরি হবে, যদি আমরা তা একসাথে মোকাবিলা করতে না পারি, তাহলে দেশ গভীর অন্ধকারে নিমজ্জিত হবে এবং বিএনপিও সীমাবদ্ধ হয়ে পড়বে।পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চরবিশ্বাস ইউনিয়ন শাখার আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজার মাঠে এ জনসভা জনসমুদ্রে পরিণত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে জোটের রাজনীতিতে সবসময় নতুন খেলা তৈরি হয়। একসময় জামায়াতে ইসলাম ও ২০টিরও বেশি দল বিএনপির সঙ্গে জোটে ছিল। কিন্তু ৫ আগস্টের গণআন্দোলনের পর রাজনীতির প্রেক্ষাপট পাল্টে গেছে। এখন নতুন কিছু দল বিএনপির কাছে আসছে, আবার কেউ কেউ দূরে সরে যাচ্ছে। যদি খোদা না করুক, আওয়ামী লীগ আবার নির্বাচনে আসে এমনও হতে পারে, জামায়াতে ইসলাম আবার বিএনপির সাথেই জোটবদ্ধ হতে বাধ্য হবে।’জোট রাজনীতির প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আজ যারা বিএনপির জোটে থেকে বড় বড় কথা বলেন, তারা ভবিষ্যতে সেই জোটে স্থান নাও পেতে পারেন। এনসিপি’র সঙ্গে বিএনপির জোট হলে অভ্যন্তরে কিছু দল ভিন্নমত নিতে পারে। কিন্তু জোট, নোট এবং ভোট যাই হোক, জাতীয়তাবাদী দল বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে। সেটাই সবচেয়ে জরুরি।’গলাচিপা–দশমিনা আসনের উন্নয়ন প্রসঙ্গে হাসান মামুন বলেন, ‘গত ৪৬ বছরে এই আসনে আমরা সংসদ সদস্য নির্বাচিত হতে পারিনি। আমাদের প্রিয় নেতা শহীদ আলহাজ্ব শাজাহান খান ১৯৯৬ সালে মাত্র ১৭ দিনের জন্য এমপি ছিলেন, তারপরই সংসদ ভেঙে যায়। আপনারা আমাদের প্রতি আস্থা রাখলে আমরা আপনাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো। চরকাজল, চরবিশ্বাস ও চরশিবা ইউনিয়নের জনগণ ঐক্যবদ্ধ থাকলে আমরা এই অঞ্চলকে পৃথক প্রশাসনিক থানা এবং পরবর্তীতে উপজেলায় উন্নীত করতে কাজ করবো।’সভায় সভাপতিত্ব করেন চরবিশ্বাস ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. বাকের বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। জনসভায় অংশ নেয় হাজারো বিএনপি নেতা–কর্মী ও সাধারণ জনগণ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর কারাগারে বাড়ছে বন্দী মৃত্যুর সংখ্যা!
যশোর কারাগারে বাড়ছে বন্দী মৃত্যুর সংখ্যা!

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের মৃত্যুর সংখ্যা। গত ১১ দিনে মারা গেছেন ৩ জন। মৃতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার গুরুগ্রাম এলাকার Read more

মহেশপুরে রাসেল ভাইপারের কামড়ে শিশুর মৃত্যু
মহেশপুরে রাসেল ভাইপারের কামড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে মিথিলা খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার দূর্গাপুর গ্রামের Read more

লাইনচ্যুত ট্রেন উদ্ধারে এসে রিলিফ ট্রেনও লাইনচ্যুত
লাইনচ্যুত ট্রেন উদ্ধারে এসে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

কুড়িগ্রাম-চিলমারী রেলপথে একদিনে লাইনচ্যুত হয়েছে দুটি ট্রেন। রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে রমনা লোকাল ট্রেনটি উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের Read more

ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছেন যুক্তরাজ্য
ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছেন যুক্তরাজ্য

ইসরায়েলি দখলদারিত্বে থাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। আজ রবিবার বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এক Read more

সৌদির আল্টিমেটামের পর ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা আমিরাতের
সৌদির আল্টিমেটামের পর ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা আমিরাতের

সৌদি আরবের আল্টিমেটামের পর ইয়েমেনে নিজেদের মিশন সমাপ্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই ইয়েমেন থেকে সব সেনাদের প্রত্যাহার করে Read more

আরাকান আর্মির সব ভিডিও সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আরাকান আর্মির সব ভিডিও সত্য নয়, আবার মিথ্যাও নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নানা ভিডিও নিয়ে রাষ্ট্রের অবস্থান পরিষ্কার করে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন