চট্টগ্রাম নগরীর সিইপিজেড (চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ) এলাকার পোশাক কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ও নৌবাহিনীর ৪টি ইউনিট।বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত আগুন নিন্ত্রয়ণে আসেনি। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন জানিয়েছে, আগুনের ঘটনায় আটকে পড়া ২৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বাকি শ্রমিকরা আগেই নিরাপদে বের হতে সক্ষম হন।তিনি বলেন, ‘আমরা ভবনটির ৬ ও ৭ তলায় আটকে পড়া ২৫ জন শ্রমিককে উদ্ধার করেছি। তারা ধোঁয়ায় আটকা পড়েছিলেন। আমরা তাদের নিরাপদে সরিয়ে এনেছি। আটতলায় যারা ছিল তারা জানিয়েছেন, সেখানে আর কেউ নেই। সবাই নিরাপদে নেমে এসেছেন।’এর আগে বেলা ২টার দিকে ওই এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। অ্যাডামস তোয়ালে ও ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিকেল গাউন তৈরির কারখানা। ভবনটি সাত তলার। দুটি কারখানার গুদামই সাত তলায়, যেখান থেকে আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতাও অনেক বেশি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড় মেসি
টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড় মেসি

মেজর লিগ সকারে আবারও ইতিহাস লিখলেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতে তৈরি করলেন নতুন Read more

মেঘনায় জামায়াতের দাওয়াতি কর্মসূচিতে আ.লীগ নেতার অংশগ্রহণ
মেঘনায় জামায়াতের দাওয়াতি কর্মসূচিতে আ.লীগ নেতার অংশগ্রহণ

কুমিল্লার মেঘনা উপজেলায় জামায়াতে ইসলামীর দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং ভাওরখোলা ইউনিয়ন Read more

চকরিয়া থানা হাজতে যুবকের আত্নহত্যা
চকরিয়া থানা হাজতে যুবকের আত্নহত্যা

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।আত্মহত্যাকারী দুর্জয় Read more

গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত
গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী আঃ রশিদ খান (৫৫) নিহত হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের Read more

শ্রীনগরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
শ্রীনগরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজারে কিস্তির ভার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এক ক্ষুদ্র মুদি ব্যবসায়ী। মৃত ব্যক্তির নাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন