তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্বলন শেষে ফেরার পথে ট্রাকচাপায় লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল মান্নান সরকার সাবু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি বাজারের উত্তরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শ্লোগানে আয়োজিত তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্বলন কর্মসূচিতে হাজারো মানুষের সঙ্গে অংশ নেন শিক্ষক সাবু। কর্মসূচি শেষে সহকর্মী শামসুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শহরে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হন সাবু। আহত শামসুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন। নিহত সাবু লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বাসিন্দা ও দুই কন্যা সন্তানের জনক। তিনি লালমনিরহাট শহরের মদিনাপাড়ায় পরিবারসহ বসবাস করতেন। তার মৃত্যুর খবরে শহরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
শ্রীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে Read more

চীন-পাকিস্তানকে ‘মাথায় রেখেই’ কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত?
চীন-পাকিস্তানকে ‘মাথায় রেখেই’ কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত?

ফ্রান্সের কাছ থেকে ২৬টা রাফাল-মেরিন যুদ্ধবিমান কিনছে ভারত। এই চুক্তির বিষয়ে সে দেশের সঙ্গে কথা বার্তা আগেই চূড়ান্ত হয়েছিল। কিন্তু Read more

বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ল্যাগেজ পার্টির সদস্য আটক
বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ল্যাগেজ পার্টির সদস্য আটক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পরিবহনের যাত্রীবেশে কৌশলে ল্যাগেজে ভর্তি করে অবৈধ কারেন্ট জাল আমদানি চক্রের এক সদস্যকে বিপুল Read more

ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পাঁচ ফার্মেসিকে জরিমানা
ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পাঁচ ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে পাঁচ ফার্মেসিকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুর সদরে মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুর সদরে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক Read more

সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক
সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক

সায়েন্সল্যাব মোড় ছেড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন