বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী আঃ রশিদ খান (৫৫) নিহত হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আশোকাঠি ফিলিং স্টেশনের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত আঃ রশিদ খান পটুয়াখালী জেলার বাউফল পৌর এলাকার বাংলাবাজার মহল্লার মো. ছোবেদ আলি খানের পুত্র।গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী অন্তরা পরিবহন থেকে আঃ রশিদ খান আশোকাঠি ফিলিং স্টেশনের সম্মুখে নেমে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় পিছন থেকে আসা দ্রুতগামী সেভেন স্টার পরিবহন তাকে চাপা দেয়। এতে পথচারী আঃ রশিদ খান গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় আঃ রশিদকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত সেভেন স্টার পরিবহন জব্দ করা হলেও বাসের চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয়নগরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, সিএনজি জব্দ
বিজয়নগরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, সিএনজি জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪২ কেজি গাঁজা উদ্ধার ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ জুন) ভোর রাতে Read more

নিখোঁজের ১৯ দিন পর অষ্টম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের ১৯ দিন পর অষ্টম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৯ দিন পর এক অষ্টম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে Read more

‘যুদ্ধ এখনো শেষ হয়নি, আরও ৩৫৫৪ লক্ষ্যবস্তুতে হামলা বাকি’
‘যুদ্ধ এখনো শেষ হয়নি, আরও ৩৫৫৪ লক্ষ্যবস্তুতে হামলা বাকি’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি এবং ইরানের আরও ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা বাকি আছে।এদিকে Read more

আজ রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ
আজ রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ ৭টি রাজনৈতিক দল। Read more

যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, দেড় ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, দেড় ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

যশোর রেলওয়ে জংশনে মংলাগামী একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণে দেড় ঘন্টার বেশি সময় Read more

সকালে খালি পেটে মাঠা খাওয়া কি ভালো?
সকালে খালি পেটে মাঠা খাওয়া কি ভালো?

মাঠা আমাদের কাছে ব্রিটিশ আমল থেকেই একটি পরিচিত নাম। এটি এমন একটি পানীয়ের নাম যা ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন