আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার সকালে তিনি জানান, মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই মো. শাহাদাত হোসেন রয়েছেন। তবে, গ্রেপ্তার বাকিদের নাম প্রকাশ করা হয়নি। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।এর আগে, রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ
মাগুরায় বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ

মাগুরায় এবার এক বাক প্রতিবন্ধী কিশোরীকে পাটক্ষেতে নিয়ে দুই যুবক কতৃর্ক ধর্ষনের অভিযোগ উঠেছে।১৬ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী কিশোরী রাস্তায় Read more

চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন
চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ রবিবার (৪ জানুয়ারি) Read more

‘স্যার আপনাকে ৫ বছর চাই’
‘স্যার আপনাকে ৫ বছর চাই’

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত ৩ Read more

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।সোমবার (৬ অক্টোবর) সফর দেশে দেশে Read more

রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন
রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন

রুশ বাহিনীর হামলায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভের বিস্তীর্ণ এলাকা। গতকাল সোমবার এ হামলা ঘটেছে বলে এক প্রতিবেদনে Read more

দেবীগঞ্জে ভূমি কর্পোরেট সেবা চালু, এক কক্ষে মিলবে সব সেবা
দেবীগঞ্জে ভূমি কর্পোরেট সেবা চালু, এক কক্ষে মিলবে সব সেবা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভূমি-সংক্রান্ত জটিলতা ও হয়রানির অবসান ঘটাতে চালু হলো ‘ভূমি কর্পোরেট সেবা’। সোমবার (১৯ মে) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন