ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি) আসনে খন্দকার নাসিরুল ইসলাম বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন এমন দাবি ছড়িয়ে পড়ার পর আলফাডাঙ্গায় আনন্দ মিছিল হলেও তিন দিন পর সেই দাবি ‘ভুয়া’ বলে প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন বিএনপির একাংশ।বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে আলফাডাঙ্গা পৌর যুবদলের উদ্যোগে এ ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের লোকাল বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।এ ঝাড়ু মিছিলে অংশগ্রহণকারীরা ফরিদপুর-১ আসনে খন্দকার নাসিরুল ইসলামের দলীয় মনোনয়ন দাবি “মিথ্যা ও বিভ্রান্তিকর” বলে মন্তব্য করেন। তাদের অভিযোগ, এমন ভুয়া প্রচারণা করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টি করা হচ্ছে।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পৌর যুবদলের সভাপতি সৈয়দ মিজানুর রহমান বলেন, “খন্দকার নাসিরুল ইসলাম বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন এমন মিথ্যাচার দলের ভেতর বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকিনুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনকে শক্তিশালী করতে হলে ভুয়া প্রচারণা নয়, ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। দলবিরোধী বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন বক্তারা।খোঁজ নিয়ে জানা গেছে, আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনটি। তিনটি উপজেলার বিএনপির নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত। এর একটি অংশের নেতৃত্ব দেন ওই আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অপর অংশের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন মিয়া ঝুনু।এর আগে গত রোববার (১২ অক্টোবর) রাতে খন্দকার নাসিরুল ইসলাম দলীয় মনোনয়ন পেয়েছেন—এমন দাবি করে আলফাডাঙ্গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছিল তাঁর সমর্থকরা। ওই মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু।‘ঝাড়ু মিছিল যারা করেছে তারা বিএনপির কেউ না’ দাবি করে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, যে কথিত এই ঝাড়ু মিছিলে নেতৃত্ব দিয়েছেন, সে অনেক আগেই বিএনপি থেকে বহিস্কৃত হয়েছে। আলফাডাঙ্গা উপজেলা বিএনপি আমার নেতৃত্বে একতাবদ্ধ আছে।ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ৩০০ আসনের কোনোটিতেই বিএনপি কেন্দ্রীয়ভাবে এখনো মনোনয়ন চূড়ান্ত করেনি, এটি একটি প্রক্রিয়াগত ব্যাপার। তবে দলের হাই কমান্ড থেকে বিভিন্ন সময় এলাকায় জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে বলা হয়।ফরিদপুর-১ আসনে খন্দকার নাসিরুলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাসির ভাই আমাকে ফোন করেছিলেন। তিনি বলেছেন, দলের চেয়ারম্যান তাকে আশ্বাস দিয়েছেন মনোনয়ন দেবেন বলে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয়নগরে আধিপত্যের জেরে সংঘর্ষ, আহত ৩০
বিজয়নগরে আধিপত্যের জেরে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের Read more

৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

৪ দিনের সরকারি সফরে নিজভূমি পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সফরে বাবা-মায়ের কবর জিয়ারতের পাশাপাশি পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের Read more

বাঘায় জামায়াত কর্তৃক ছাত্রদল নেতার উপর হামলা, প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বাঘায় জামায়াত কর্তৃক ছাত্রদল নেতার উপর হামলা, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় জামায়াত শিবির কর্তৃক ছাত্রদল নেতার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫ টায় Read more

নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর সিএনএনএক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, কিছুক্ষণ Read more

৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন
৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন

টানা ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ পহেলা সেপ্টেম্বর থেকে জেলে, বনজীবী ও দেশি-বিদেশি পর্যটকদের জন্য খুলছে সুন্দরবনের দ্বার। বন বিভাগের অনুমতি Read more

উত্তরপ্রদেশে নৌকাডুবিতে নিখোঁজ ১০
উত্তরপ্রদেশে নৌকাডুবিতে নিখোঁজ ১০

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাহারাইচ জেলার ঘন জঙ্গলে ঘেরা গেরুয়া নদীতে একটি ছোট নৌকাডুবে নিখোঁজ অন্তত ১০ যাত্রী। বুধবার ভোরের দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন