নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত ৩ দিন সরকারশূন্য ছিল দেশ। গত ৮ আগস্ট ড. ইউনূসসহ ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরে রাষ্ট্র সংস্কারসহ বিভিন্ন ইস্যু সামনে আসে এবং সেগুলো নিয়ে কাজও চলছে।সম্প্রতি ড. ইউনূস সরকারের মেয়াদ ন্যূনতম ৫ বছর করার দাবি তোলেন এক ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে লেখালেখিও হয় বিস্তর। গত ১৮ এপ্রিল ড. ইউনূস সরকারের মেয়াদ ৫ বছর করা জন্য রাজু ভাস্কর্যের সামনে অনশন করেন একদল যুবক।এর আগে গত ১২ এপ্রিল পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষার বেশ কিছু চিঠি-চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। চিরকুটটিতে লেখা ছিল- ‘ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চায় সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।’আজ ঈদুল আজহার দিনেও ঘটল সেরকম আরও একটি ঘটনা। জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে বলতে শোনা যায়, ‘স্যার আপনাকে ৫ বছর চাই।’এ সময় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ শেষে দেশের মঙ্গলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। শনিবার হাই কোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানে সামনের কাতারে বসে নামাজ আদায় করেন তিনি। খুতবার পর অংশ নেন মোনাজাতেও।মোনাজাত শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এগিয়ে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিন উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা।এরপর প্রধান উপদেষ্টা সবাইকে ঈদ মোবারক জানান। সালাম দিয়ে তিনি বলেন, ‘সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এ পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।’এরপর তিনি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সবার উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে ময়দান ছাড়েন। উপস্থিত জনতার পক্ষ থেকেও তখন শুভেচ্ছা জাননো হয়। এ সময় জনতার মধ্য থেকে বলতে শোনা যায়, ‘স্যার আপনাকে ৫ বছর চাই।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি Read more

ইইউ থেকে ২০০ পর্যবেক্ষক আসবে: ইসি সচিব
ইইউ থেকে ২০০ পর্যবেক্ষক আসবে: ইসি সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ থেকে ১৭৫ থেকে ২০০ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের Read more

ভাঙ্গায় সহিংসতা: দুই ইউপি চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা
ভাঙ্গায় সহিংসতা: দুই ইউপি চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ২১ Read more

পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে ক্রিকেটার মিরাজ, পড়লেন বিপাকে
পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে ক্রিকেটার মিরাজ, পড়লেন বিপাকে

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে গিয়ে বেশ বিপাকেই পড়েছেন মেহেদী হাসান মিরাজ। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল Read more

নাগরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গাড়িতে অগ্নিসংযোগ
নাগরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গাড়িতে অগ্নিসংযোগ

টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া এলাকায় এক স্কুল শিক্ষার্থী দুর্ঘটনায় নিহত হওয়ায় গাড়িতে অগ্নিসংযোগ করেছে জনতা।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া Read more

মিয়ানমারে সাধারণ নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অনুরোধ করেছে নেপিদো
মিয়ানমারে সাধারণ নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অনুরোধ করেছে নেপিদো

মিয়ানমারের সামরিক সরকার আগামী মাসে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজন করছে। ডিসেম্বরে অনুষ্ঠেয় ওই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে সিনিয়র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন