জননন্দিত কিশোর থ্রিলার ‘তিন গোয়েন্দা’ সিরিজের লেখক রকিব হাসান আর নেই।বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ‘রকিব হাসান নিয়মিত আমাদের হাসপাতালে এসে কিডনি ডায়ালাইসিস করেন। আজও তিনি এসেছিলেন। তবে ডায়ালাইসিস শুরুর কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়।’১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির কারণে শৈশব কেটেছে ফেনীতে। সেখান থেকেই স্কুলজীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও অফিসের বাঁধাধরা জীবনে তার মন টেকেনি। অবশেষে তিনি লেখালেখিকেই বেছে নেন জীবনের একমাত্র পথ হিসেবে।সেবা প্রকাশনী থেকেই তার লেখকজীবনের সূচনা হয়। প্রথমদিকে বিশ্বসেরা ক্লাসিক বই অনুবাদ করে লেখালেখির জগতে প্রবেশ করেন তিনি। এরপর টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ চার শতাধিক জনপ্রিয় বই লেখেন। তবে তার পরিচয়ের সবচেয়ে বড় জায়গা হলো তিন গোয়েন্দা সিরিজ লেখক। এই সিরিজ বাংলাদেশের অসংখ্য কিশোর-কিশোরীর কৈশোরের সঙ্গী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুক্তি জটিলতায় স্থগিত ইন্ডিয়ান সুপার লিগ
চুক্তি জটিলতায় স্থগিত ইন্ডিয়ান সুপার লিগ

ভারতের শীর্ষ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আপাতত স্থগিত ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন এআইএফএফ।শনিবার (১২ জুলাই) এক Read more

কালিয়াকৈরে জাল টাকা তৈরির মেশিনসহ যুবক গ্রেপ্তার
কালিয়াকৈরে জাল টাকা তৈরির মেশিনসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে জাল টাকা তৈরির মেশিনসহ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় একজনকে আটক করা হয়।সোমবার (০২ Read more

বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক
বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

বরিশাল মেডিকেল শিক্ষার্থীদের জন্য সিমুলেশন ল্যাবের উদ্বোধন
বরিশাল মেডিকেল শিক্ষার্থীদের জন্য সিমুলেশন ল্যাবের উদ্বোধন

বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক সিমুলেশন ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২এপ্রিল) সকালে Read more

ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ
ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ

ইরানের কোম শহরের ৩০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।সোমবার (১৬ জুন) ভোরে এ বিস্ফোরণের শব্দ Read more

শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং
শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং

দখলদার ইসরায়েলি কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আজই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন