ভারতের শীর্ষ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আপাতত স্থগিত ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন এআইএফএফ।শনিবার (১২ জুলাই) এক বিবৃতিতে এআইএফএফ জানিয়েছে, ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)-এর সঙ্গে চলমান বাণিজ্যিক চুক্তি নবায়নের আলোচনার স্থগিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মূলত ২০১০ সালে হওয়া চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছিল। কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট-এর নির্দেশনা অনুযায়ী, চূড়ান্ত আদেশ না আসা পর্যন্ত এআইএফএফ নতুন কোনো চুক্তি করতে পারবে না বলে আইনজীবীদের পরামর্শে জানানো হয়েছে।এআইএফএফ জানিয়েছে, ‘২০২৫ সালের ২৬ এপ্রিল আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, “মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট” নবায়ন আপাতত স্থগিত রাখা উচিত। আইনগত দিক বিবেচনায় এই পরামর্শ মেনে আমরা আলোচনা বন্ধ রেখেছি।’গণমাধ্যমের তথ্যমতে, এআইএফএফ ও এফএসডিএলের মধ্যকার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৪ সালের ডিসেম্বর মাসে। যদিও ২০২৪–২৫ মৌসুমের আইএসএল শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে এবং এতে অংশ নিচ্ছে ১৩টি ক্লাব।এআইএফএফ আরও জানিয়েছে, ‘ভারতীয় ফুটবলের স্বার্থে আমরা লিগের ধারাবাহিকতা রক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো। আইএসএল যাতে চলমান থাকতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে ফেডারেশন ও এর অংশীদাররা।’উল্লেখ্য, ভারতের ফুটবল কাঠামোর ওপর একটি নতুন গঠনতন্ত্র বাস্তবায়ন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেই প্রেক্ষাপটেই আদালতের হস্তক্ষেপে এ ধরনের সিদ্ধান্ত এসেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানিকগঞ্জে ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, স্বর্ণালঙ্কার লুট
মানিকগঞ্জে ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, স্বর্ণালঙ্কার লুট

মানিকগঞ্জের ঘিওরে রাশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূকে খুন করে অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।সোমবার (২২ Read more

টাঙ্গাইলে দিনভর টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
টাঙ্গাইলে দিনভর টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

টাঙ্গাইল জেলায় দিনভর টানা বর্ষণে জনজীবন প্রায় থমকে গেছে। শনিবার (১ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি থেমে থেমে Read more

সুন্দরবনে বিজিবির ‘বয়ের সিং ভাসমান বিওপি’ ক্যাম্প উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সুন্দরবনে বিজিবির ‘বয়ের সিং ভাসমান বিওপি’ ক্যাম্প উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন সংলগ্ন জল সীমান্তের সার্বিক সুরক্ষা নিশ্চিত কল্পে ‘বয়েরসিং Read more

চরফ্যাশনে বজ্রপাতে রিকশা চালকের মৃত্যু
চরফ্যাশনে বজ্রপাতে রিকশা চালকের মৃত্যু

ভোলার চরফ্যাশনে বজ্রপাতে মো. আবদুর রব (৬০) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।সোমবার (২১ এপ্রিল) বিকালে জাহানপুর ইউনিয়নের ৪ নম্বর Read more

ঘুরতে গিয়ে নিথর দেহে ফিরল শিশু নাজিফা
ঘুরতে গিয়ে নিথর দেহে ফিরল শিশু নাজিফা

চট্টগ্রামের সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিফা আক্তার (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রবিবার (১৮ মে) বিকেল ৫টার দিকে Read more

বেনাপোলে ইমিগ্রেশন ফরম জালকারি চক্রের ৪ সদস্যকে আটক
বেনাপোলে ইমিগ্রেশন ফরম জালকারি চক্রের ৪ সদস্যকে আটক

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের বহির্গমন পাসপোর্ট যাত্রীদের জাল ফরমের মাধ্যমে প্রতারণার অভিযোগে চার প্রতারককে আটক করেছে বন্দরের দায়িত্বে থাকা এপিবিএন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন