দখলদার ইসরায়েলি কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আজই বিশেষ বিমানে করে তাকে আঙ্কারায় নেওয়া হতে পারে। তবে বিষয়টি নিয়ে তারা শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি।আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।আমানুল হক জানান, ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে শহিদুল আলমের অবৈধ আটক ঘটনার পর বাংলাদেশ সরকার দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেয়। জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে শহিদুল আলমের দ্রুত মুক্তির ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ থাউজেন্ড ম্যাডলিনস টু গাজার আটটি নৌযানও এ যাত্রায় অংশ নিয়েছিল। মোট ৯টি নৌযানের এ বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম। গত বুধবার এই নৌবহরে আক্রমণ করে সব অধিকারকর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষনে বৃহৎ দল পাঠাবে ইইউ : রাষ্ট্রদূত মিলার
বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষনে বৃহৎ দল পাঠাবে ইইউ : রাষ্ট্রদূত মিলার

বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা রয়েছে।আজ মঙ্গলবার (২৮ Read more

চিকিৎসা না পেয়ে চলন্ত ট্রেনেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের
চিকিৎসা না পেয়ে চলন্ত ট্রেনেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

ভারতে চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছেন হুইলচেয়ার ক্রিকেট দলের এক সদস্য। নিহত ক্রিকেটারের নাম বিক্রম সিং Read more

পথসভার আগেই নারায়ণগঞ্জে পুড়লো এনসিপির তোরণ
পথসভার আগেই নারায়ণগঞ্জে পুড়লো এনসিপির তোরণ

নারায়ণগঞ্জে পথসভা উপলক্ষে এনসিপির নির্মিত বিশালাকৃতির একটি তোরণ পুড়িয়ে দেয়া হয়েছে৷ বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে কলেজরোড চত্বরে এনসিপির তোরণে Read more

টিভিতে আজকের খেলা (১৭ জুলাই)
টিভিতে আজকের খেলা (১৭ জুলাই)

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ আবার ভুটানের মুখোমুখি বাংলাদেশ। জিএসএলে রয়েছে রংপুর রাইডার্সের ম্যাচ। চলুন এক নজরে দেখে নেয়া যাক Read more

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ
ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

ভোলার দৌলতখান থেকে দুই ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও Read more

বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা

আজকের দিনটি ক্রীড়া প্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ দিন। আজ বুধবার (১৮ জুন) বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট ম্যাচটি প্রচার করবে টি-স্পোর্টস টিভি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন