গাজায় শান্তির সমাধান খুঁজতে বিশ্বনেতারা যখন মিসরে একত্রিত হলেন, সেসময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কাছে ‘তামাকের বিরুদ্ধে যুদ্ধের জন্য’ একটি নতুন লক্ষ্য খুঁজে পান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।প্রতিবেদন অনুযায়ী, গাজায় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে মিশরে ‘গাজা শান্তি সম্মেলন’-এর ফাঁকে এক অনানুষ্ঠানিক কথোপকথনে, এরদোয়ান মেলোনিকে তার ধূমপান ত্যাগ করার একটি উপায় খুঁজে দেবেন বলে জানিয়েছেন। ইহলাস নিউজ এজেন্সি (তুর্কি সংবাদ সংস্থা) সম্প্রচারিত ফুটেজে এরদোগানকে বলতে শোনা যায় (মেলোনির উদ্দেশে) যে, ‘আমি আপনাকে বিমান থেকে নেমে আসতে দেখেছি। আপনাকে দারুণ লাগছে। কিন্তু আপনার ধূমপান বন্ধ করাতে হবে।’ তাদের পাশেই দাঁড়িয়ে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এরদোগানের কথা শুনে তিনি হেসে উঠে বলেন, ‘এটা অসম্ভব!’   এসময় ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেন, ‘ধূমপান ছাড়লে আমি কম সামাজিক হয়ে যেতে পারি। আমি জানি, আমি জানি। আমি কাউকে হত্যা করতে চাই না।’ প্রসঙ্গত, মোলোনি তার সাক্ষাৎকারের একটি সিরিজের ওপর ভিত্তি করে এক বইতে স্বীকার করেছেন যে ধূমপান তাকে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদসহ বিশ্বনেতাদের সাথে সম্পর্ক স্থাপনে সহায়তা করেছে। অন্যদিকে, তুরস্ককে ধূমপানমুক্ত ভবিষ্যৎ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এরদোয়ান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (৮ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে Read more

সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসে প্রথমবার সমাবেশ করতে যাচ্ছে জামায়াত
সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসে প্রথমবার সমাবেশ করতে যাচ্ছে জামায়াত

প্রায় দুই দশক পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় এই Read more

ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নাহিদ
ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসেই প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কে কোন আসনে Read more

ত্রিভুজ প্রেমের নামে জুবায়েদের চরিত্র হননের চেষ্টা চলছে
ত্রিভুজ প্রেমের নামে জুবায়েদের চরিত্র হননের চেষ্টা চলছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন অভিযোগ করেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ত্রিভুজ প্রেমের Read more

গাইবান্ধায় আনিস হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
গাইবান্ধায় আনিস হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা ও অটোরিক্সা চালক আনিস মিয়া ঠান্ডার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন Read more

নীলফামারীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ওটি সিলগালা
নীলফামারীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ওটি সিলগালা

নীলফামারীর ডোমারে ভুল চিকিৎসার অভিযোগে লক্ষ্মী রায় (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ‘ডোমার জেনারেল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন