সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৫ জন ডেঙ্গুরোগী।এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২১৭ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৫১ হাজার ৪০৪ জনে দাঁড়িয়েছে।মঙ্গলবার (০৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন রয়েছেন।ডেঙ্গুতে একদিনে যে দুজন মারা গেছেন তাদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।গত ২৪ ঘণ্টায় ৬৬৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৮ হাজার ৬৬৭ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জ-৩ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
মুন্সিগঞ্জ-৩ আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে স্বতন্ত্রসহ ৪ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং Read more

বিজ্ঞাপন দেখতে হবে হোয়াটসঅ্যাপেও
বিজ্ঞাপন দেখতে হবে হোয়াটসঅ্যাপেও

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রামের মতো এখন হোয়াটসঅ্যাপেও বিজ্ঞাপন দেখতে হবে। বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে শিগগির যুক্ত হচ্ছে বিজ্ঞাপন। Read more

শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৮
শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৮

যশোরের শার্শার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পাচারকারীসহ ৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বুধবার Read more

১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৫০ কোটি ৭৪ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় Read more

আজ ০৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন