ঘন কুয়াশার কারণে মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে একের পর এক সংঘর্ষে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভারভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন।বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে যানগুলো পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়।হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর নয়। ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘন কুয়াশাই দুর্ঘটনার মূল কারণ বলে তিনি জানান।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে সাড়ে ৫৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ
সুনামগঞ্জে সাড়ে ৫৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ

ভারতীয় থেকে চোরাই পথে সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে সরকারের রাজস্ব বঞ্চিত করে আনা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে Read more

হামলার আশঙ্কায় হেলমেটে ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক
হামলার আশঙ্কায় হেলমেটে ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক

হামলার ভয়ে মাথার হেলমেটে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাস্তায় ঘুরছেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ডাকা হচ্ছে ‘হেলমেট ম্যান’ নামে। বিষয়টি Read more

কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ভারতীয় ৩ নাগরিককে পুশইন করল বিএসএফ
কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ভারতীয় ৩ নাগরিককে পুশইন করল বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ৩ নাগরিককে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিরুদ্ধে।রোববার (২৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলার শৌলমারী Read more

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর Read more

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

ছাব্বিশের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (০৫ আগস্ট) রাত ৮টার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে Read more

নেপালে অভ্যুত্থান: শত্রুতা ভুলে গিয়ে কেন্দ্রের সঙ্গে সমঝোতায় মমতা
নেপালে অভ্যুত্থান: শত্রুতা ভুলে গিয়ে কেন্দ্রের সঙ্গে সমঝোতায় মমতা

নেপালের সাম্প্রতিক অভ্যুত্থানের পর পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। ঝুঁকি মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন