দীর্ঘ বর্ষার পর এবার দেশ থেকে পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আর কয়েক দিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে, যার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের ‘দীর্ঘ বর্ষা’ অধ্যায়। উত্তরের জেলা পঞ্চগড়ে শরতেই দেখা যাচ্ছে শীতের আবহ। মাঝেমধ্যেই হালকা থেকে ভারী কুয়াশায় ঢাকা থাকছে প্রান্তিক জনপদটির পথঘাট।আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত তিন মাসব্যাপী দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, আগামী মাসগুলোতে একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে পারে দেশ।অক্টোবর মাসের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি এই মাসে বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।এ ছাড়াও, অক্টোবর মাসের প্রথমার্ধেই দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নেবে। এই সময়ের মধ্যে সারা দেশে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বিজলিসহ বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে।আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অক্টোবর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে, তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।অন্যদিকে, শীতকালে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও এবং নদনদী অববাহিকায় মাঝারি ও ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা ও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বিশেষ করে, ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে নেই আইসিইউ, ৪০ লাখ মানুষের চিকিৎসা বঞ্চনা
টাঙ্গাইলে নেই আইসিইউ, ৪০ লাখ মানুষের চিকিৎসা বঞ্চনা

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেই। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ কক্ষ থাকলেও তা বন্ধ রয়েছে। Read more

কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার কালামপুর এলাকার হাইটেক সিটি সেকশনে Read more

‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী
‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী

এবার ‘প্রতারণার শিকার’ হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। রিয়াদ থেকে ছাড়া একটি ফ্লাইটে করে সোমবার (২৮ এপ্রিল) Read more

সোনার দাম ভরিতে বাড়ল ১৫৬৩ টাকা
সোনার দাম ভরিতে বাড়ল ১৫৬৩ টাকা

দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে এক হাজার ৫৬৩ টাকা। এখন Read more

বাঁশখালীতে দিনমজুরের জমি দখলের অভিযোগ
বাঁশখালীতে দিনমজুরের জমি দখলের অভিযোগ

বাঁশখালীতে বিএনপি নেতার সহযোগিতায় ছরওয়ার আলম নামের এক দিনমজুরের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। দখল করা জায়গায় বর্তমানে স্থাপনা নির্মাণের Read more

মেঘনায় স’মিলের আড়ালে মাদক কারবার, গ্রেপ্তার ৪
মেঘনায় স’মিলের আড়ালে মাদক কারবার, গ্রেপ্তার ৪

কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর বাজার এলাকায় বিসমিল্লাহ স’মিলের দোতলা টিনশেড অফিস কক্ষকে ঘিরে দীর্ঘদিন ধরে চলছিল মাদক কারবার। গোপন সংবাদের ভিত্তিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন