ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক প্রেমিকাকে নিয়ে দুই প্রেমিকের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। এ সময় এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।রোববার (১২ অক্টোবর) দিনগত গভীর রাত পর্যন্ত পৌরশহরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক কলেজছাত্রীকে নিয়ে পীরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্যসচিব জীবন হামিদ ও কর্মী শ্রাবণ–শুভ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে ভ্যানচালকসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রমজান আলী নামে আহত একজনকে আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন।তিনি জানান, সন্ধ্যায় পূর্ব চৌরাস্তায় সংঘর্ষ চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলাম। এমন সময় যুবদলের লিয়নসহ কয়েকজন আমাকে ঘিরে ধরে মোবাইল ও গলায় থাকা আইডি কার্ড কেড়ে নেয়। তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালও করেন।এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, এখনও বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি। খোঁজখবর নেওয়া হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অবশ্যই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে পীরগঞ্জ থানার এসআই আব্দুল হালিম জানান, এক কলেজছাত্রীকে দুজন ভালোবাসতো। সে ভালোবাসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে ঘুষ-অনিয়মের অভিযোগ থাকা সার্ভেয়ারকে ফের দায়িত্বে!
ময়মনসিংহে ঘুষ-অনিয়মের অভিযোগ থাকা সার্ভেয়ারকে ফের দায়িত্বে!

ময়মনসিংহ জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার সুদেব কুমার মন্ডলের বিরুদ্ধে ঘুষ ও নানা অনিয়মের অভিযোগ থাকলেও তাকে বদলির পর ফের ময়মনসিংহে Read more

ঢাবি শিক্ষার্থী ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ঢাবি শিক্ষার্থী ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গত ৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের ফিলিস্তিনের ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ঢাবি শিক্ষার্থী সানি সরকারের ওপর নিষিদ্ধ Read more

ভোট দিলেও গণনা হবে না- বাংলাদেশের নির্বাচনে এই আইন কেন?
ভোট দিলেও গণনা হবে না- বাংলাদেশের নির্বাচনে এই আইন কেন?

বাংলাদেশের নির্বাচনী আইনে এই টেন্ডার্ড ভোটের বিধান থাকলেও সেটি সম্পর্কে ভোটাররাও যেমন খুব একটা ধারণা নেই, তেমনি এই ভোটের রীতিও Read more

দেশে নেমেই ট্রলির জন্য যুদ্ধ! শাহজালাল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা
দেশে নেমেই ট্রলির জন্য যুদ্ধ! শাহজালাল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট এখন চরম পর্যায়ে। প্রতিদিন প্রায় ২৫ হাজার যাত্রী এ বিমানবন্দর ব্যবহার করলেও সেবায় Read more

ক্লাব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা
ক্লাব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা

পর্দা নেমেছে নতুন ফরম্যাটে আয়োজিত ক্লাব বিশ্বকাপের। যেখানে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। রোববার (১৩ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে Read more

খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

 কুড়িগ্রামের উলিপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রিদম বাবু (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন