নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল আজিজ (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের রুস্তুম আলী মন্ডলের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।স্থানীয়রা বলেন, রাত ৮টার দিকে আব্দুল আজিজ বনপাড়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাজ্জাক মোড়ে আসলে ঢাকাগামী বাস ‘যমুনা লাইন’ পেছন থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে গেলে চালক প্রায় এক কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলসহ বাসটি চালিয়ে নিয়ে যান। দুর্ঘটনায় আব্দুল আজিজ মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ম্যানহোলে পড়ে নিখোঁজ তাসনিমের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
ম্যানহোলে পড়ে নিখোঁজ তাসনিমের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা একটি ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল Read more

গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, আরও ৬০ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, আরও ৬০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় তিনশো। এতে করে অবরুদ্ধ Read more

মাঝারি ও ছোট গরুতে নজর বেশি ক্রেতাদের
মাঝারি ও ছোট গরুতে নজর বেশি ক্রেতাদের

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নড়াইলের হাটে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। জমে উঠেছে বেচাকেনা। জেলার তিনটি উপজেলার ছোট-বড় হাটে Read more

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একাধিক মামলার আসামি মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত Read more

টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়কে প্রাণ গেলো মা-মেয়ের
টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়কে প্রাণ গেলো মা-মেয়ের

আনন্দ করতে টাংগুয়ার হাওরে বেড়াতে এসে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জের পাগলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন।নিহতরা হলেন চাঁদপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন