ইতালির ভিচেঞ্জা শহরের কোয়াড্রিলাতেরো এলাকা দিনভর মুখর ছিল উৎসবের রঙে। শহরের বহুজাতিক ও বহু-সংস্কৃতির মানুষকে এক মঞ্চে নিয়ে আয়োজন করা হয় ‘মি.টো. ফেস্ট’ যেখানে একসঙ্গে মিশে যায় খাবার, সংগীত, শিল্প আর সহাবস্থানের আনন্দ।শনিবার (১১ অক্টোবর) ভিয়া তোরিনো থেকে ভিয়া ফিয়েরেঞ্জে পর্যন্ত রাস্তাজুড়ে বসে রঙিন হাট। কোথাও বাংলাদেশি তরুণ বিক্রি করছেন হাতে বানানো জুটের ব্যাগ, কোথাও মরোক্কান পরিবার সাজিয়েছে মিষ্টি ও ঐতিহ্যবাহী খাবারের স্টল। পাশে এক ইতালীয় দম্পতি বিক্রি করছেন ভিনটেজ পোশাক ও পুরোনো সামগ্রী, আবার এক ইতালীয় যুবক ট্যারট কার্ড পড়ে দিচ্ছেন আগ্রহীদের জন্য। শিশুদের জন্য ছিল ট্রেজার হান্ট প্রতিযোগিতা, যাতে অংশ নেয় স্থানীয় স্কুলের ছোট্ট শিক্ষার্থীরা।মেলায় অংশ নেওয়া মরোক্কান হেয়ারড্রেসার আতিয়া আবদেলফেত্তাহ বলেন, ‘আমি পনেরো বছর ধরে এই এলাকায় আছি। আগে ভয় লাগত, এখন অনেক বদলে গেছে। পুলিশি নজরদারি বেড়েছে।’ভিচেঞ্জা চেম্বার অব কমার্সের উদ্যোগে ও পৌরসভার সহযোগিতায় আয়োজিত এই ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য ছিল শহরের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরা। আয়োজক কমিটির সদস্য ভ্যালেরিও জানেল্লা বলেন, ‘মি.টো. ফেস্ট কেবল একটি উৎসব নয়, বরং এটি এক ধরনের সামাজিক বার্তা—ভিন্ন সংস্কৃতি একসঙ্গে বাস করতে পারে, একসঙ্গে আনন্দ করতে পারে।’এসময় মেলায় অংশগ্রহণ করেন উপ-মেয়র ইসাবেলা সাললা, কাউন্সিলর সারা বালদিনাতো, কাউন্সিলর ক্রিস্টিনা বালবি, সিটি কাউন্সিলের সদস্য মাত্তিয়া পিলান, ওয়ার্ড কাউন্সিলর মারিয়েলা চিবিনেল, ওয়ার্ড কাউন্সিলর এম.ডি. আফিল উদ্দিন, মুহাম্মদ তারেক আহমেদ, হাজী আব্দুল হালিম, তাবাসসুম, অপিয়া।উৎসবে বাংলাদেশি তরুণ প্রিন্সের অংশগ্রহণ নজর কাড়ে। ভিচেঞ্জাতেই জন্ম নেওয়া প্রিন্স কাজ করেন স্থানীয় একটি পাস্তা ফ্যাক্টরিতে। তিনি বলেন, ‘আমি ট্যাক্স দিই, ভাড়া দিই, আমার সন্তানরা এখানেই স্কুলে পড়ে। আমি ভিচেঞ্জায় জন্মেছি।’উৎসবের মাঝেই দুপুরে সেনাবাহিনীর একটি গাড়ি ধীরে এলাকা অতিক্রম করে—যা মনে করিয়ে দেয়, কোয়াড্রিলাতেরো একসময় ছিল শহরের ‘ব্রঙ্কস’। তবে স্থানীয়দের ভাষায়, এখন বদল আসছে, মানুষ একে নতুনভাবে দেখছে। আর্জেন্টাইন নাগরিক নোরা রদ্রিগেজ বলেন, ‘এই আয়োজন শুধু উৎসব নয়, এটি পরিবর্তনের প্রতীক। যারা ভিন্নতাকে ভয় পায়, তারা উন্নতির পথে হাঁটতে পারে না।’উৎসবে অংশ নেওয়া স্থানীয় তরুণী এলেনা বলেন, ‘আমি ছোটবেলায় এই পাড়ায় বড় হয়েছি। আমার দাদি ভিক্টোরিয়ার একটা বার চালাতেন এখানেই। আজ আমি তার স্মৃতিতেই এসেছি।’ মালিয়ান তরুণী ফাতিমা বলেন, ‘ভিচেঞ্জা খুব সুন্দর শহর, কিন্তু আরও নিরাপদ হলে ভালো হয়। ছোটবেলায় আমরা কাম্পো মার্জোতে পিকনিক করতাম, এখন আর সেটা করা যায় না।’দিনভর উৎসবে ছিল রঙিন ব্যস্ততা, সংগীত আর খাবারের ঘ্রাণে ভরা আনন্দঘন পরিবেশ। স্থানীয় ইতালীয় পরিবার থেকে শুরু করে বাংলাদেশি, মরোক্কান, মালিয়ান—সবাই মিলে উপভোগ করেছে ভিচেঞ্জার এই বৈচিত্র্যময় উৎসব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু
খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

যশোরের মণিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৪ টার দিকে উপজেলার তাহেরপুর গ্রামে Read more

টঙ্গীর চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজ হত্যার ঘটনায় গ্রেফতার ৪
টঙ্গীর চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজ হত্যার ঘটনায় গ্রেফতার ৪

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় চাঞ্চল্যকর কলেজছাত্র মাহফুজকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গ্রেফতারকৃতরা Read more

পুতিনের আলোচনার প্রস্তাবে জেলেনস্কি বললেন, ইউক্রেন প্রস্তুত
পুতিনের আলোচনার প্রস্তাবে জেলেনস্কি বললেন, ইউক্রেন প্রস্তুত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। বিপরীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন প্রস্তুত।এক্স হ্যান্ডলে দেওয়া Read more

আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

আজ মঙ্গলবার উদযাপিত হবে ১০৫তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা Read more

শিক্ষা চত্বরে নিথর এক দেহ, আশেপাশে নেই মানবতা
শিক্ষা চত্বরে নিথর এক দেহ, আশেপাশে নেই মানবতা

রাজশাহীর সিএনবি মোড় তখন অনেকটাই নির্জন। বৃহস্পতিবার (০৫ জুন) রাত সাড়ে দশটা। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে কয়েকটি রিকশা, কিছু পথচারী, দূর থেকে Read more

সরকার দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা
সরকার দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা

দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মিট বাংলাদেশ এক্সপোজিশনের উদ্বোধনকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন