জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মানসিক চাপ, একাকীত্ব ও হতাশা থেকে মুক্তি দিতে ২০২২ সালের ৩ জানুয়ারি রফিক ভবনের নিচতলায় চালু করা হয় মানসিক কাউন্সেলিং সেন্টার। উদ্দেশ্য ছিল আত্মহত্যা প্রবণতা রোধ, বিষণ্ণতা দূরীকরণ এবং পরীক্ষা-ভীতি মোকাবিলায় শিক্ষার্থীদের সহায়তা প্রদান। কিন্তু প্রায় চার বছর পেরিয়ে গেলেও সেই সেবার বাস্তব চিত্র ভিন্ন দেখা যায়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিনামূল্যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হয় এখানে। তবে অনেক শিক্ষার্থী এখনো জানেন না, এমন একটি সেন্টার বিশ্ববিদ্যালয়ে আছে। অভিযোগ উঠেছে সহায়তা পেতে সময়ক্ষেপণ, সেবায় অদক্ষতা এবং অস্বস্তি পরিবেশের।কাউন্সেলিং সেন্টারের তথ্যমতে, গত চার বছরে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী সেবা নিয়েছেন; মাসে গড়ে ৩৫ জন। বিশ হাজারেরও বেশি শিক্ষার্থীর তুলনায় এই সংখ্যা অত্যন্ত কম বলে মনে করেন বিশেষজ্ঞরা।সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সপ্তমী কর্মকার বলেন, ‘আমাকে প্রায় দুই-তিন মাস পর ডাকা হয়েছিল। যারা কাউন্সেলিং দেন, তারা বিশেষজ্ঞ নন; মূলত মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাদের পরামর্শ অনেক সময় খুবই সাধারণ হয়।’নাম প্রকাশ না করা এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা কাউন্সেলিং নিতে যাই, কিন্তু সেন্টারে গিয়ে দেখি কেউ নেই বা তারা ব্যস্ত। কথা বলতেই বলা হয় সময় শেষ। বরং আরও হতাশ হয়ে ফিরতে হয়।’আরেক শিক্ষার্থী সুহাইল আহমেদ বলেন, ‘আমি জানতামই না বিশ্ববিদ্যালয়ে মানসিক কাউন্সেলিং সেন্টার আছে। এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম। শুনেছি এখানে কার্যক্রম ঠিক মতো চলে না, বিষয়টা সত্যিই দুঃখজনক।’সংশ্লিষ্টরা বলছেন, সীমিত লোকবল ও পেশাদার কাউন্সেলরের অভাবেই সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অফিস সহকারী রেশমা রহমান বলেন, ‘লোকবল সংকটের কারণে অনেক সময় কাউন্সেলিং বিলম্বিত হয়। যারা দায়িত্বে আছেন, তাদের ক্লাস ও পরীক্ষা থাকার কারণে জটিলতা তৈরি হয়।’কাউন্সেলিং সেন্টারের আহ্বায়ক অধ্যাপক ড. ফারজানা আহমেদ বলেন, ‘আমাদের এখানে স্থায়ী পদ নেই। ইউজিসি থেকে নির্দিষ্ট বরাদ্দও নেই। পেশাদার কাউন্সেলর নিয়োগ জরুরি। আপাতত মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে কাজ করছে।’এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘প্রতিটি বিভাগে দুজন করে শিক্ষক কাউন্সেলিংয়ের দায়িত্বে আছেন এবং মেডিকেল সেন্টারে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কাজ করছে।’ফাহিম হাসনাত/এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ ১৫৫টি ঘরবাড়ি উচ্ছেদ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ ১৫৫টি ঘরবাড়ি উচ্ছেদ

গাজীপুরের কালীগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ ‘বিশেষ জীববৈচিত্র্য এলাকা’ থেকে ১৫৫টি অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করেছে যৌথ বাহিনী।সোমবার Read more

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন উইলিয়ামসন
আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেন উইলিয়ামসন

দীর্ঘদিনের সঙ্গী টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেও টেস্ট এবং ওয়ানডে Read more

বাজারে অবৈধভাবে গড়ে তোলা ২৫০ দোকানপাট উচ্ছেদ
বাজারে অবৈধভাবে গড়ে তোলা ২৫০ দোকানপাট উচ্ছেদ

ময়মনসিংহের নান্দাইলে কালিয়াপাড়া বাজারে অবৈধভাবে গড়ে তোলা ২৫০ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এতে সরকারের প্রায় ১৫ কোটি টাকা মূল্যের Read more

ফুলবাড়ীতে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
ফুলবাড়ীতে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত  আশিকুজ্জামান (২১) নামের এক মোটরসাইকেল আরোহী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন Read more

হরমুজ দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের আইন করছে ইরান
হরমুজ দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের আইন করছে ইরান

বৈশ্বিক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে চাওয়া জাহাজগুলোর ওপর ফি বা টোল আরোপের পরিকল্পনা করছে ইরান।দেশটির পার্লামেন্ট Read more

হত্যা মামলায় মমতাজ ৪ দিনের রিমান্ডে
হত্যা মামলায় মমতাজ ৪ দিনের রিমান্ডে

জুলাই ছাত্র-জানতার আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন