ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দখলদার ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) ২০ জিম্মির সবাই একসঙ্গে মুক্তি পাবেন।সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে এবারও ঠিক একই পন্থা অবলম্বন করা হবে।হামাস প্রথমে জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করবে। এরপর রেডক্রস তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে। ইসরায়েলি সেনারা তাদের নিয়ে যাবে দক্ষিণ ইসরায়েলে। সেখানে তাদের প্রাথমিক পরিচয় এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবেএরপর এই জিম্মিদের হেলিকপ্টারে নেওয়া হবে হাসপাতালে। সেখানেই এই জিম্মিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন।ইসরায়েল জিম্মিদের বুঝে পাওয়ার পর ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যারা বিভিন্ন মেয়াদে সাজা পেয়ে দখলদার ইসরায়েলের কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি আছেন। এই ২৫০ জনের সঙ্গে আরও প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। তাদের গাজা থেকে ধরে নিয়ে গিয়েছিল ইসরায়েলি সেনারা।বিজ্ঞাপনগত শুক্রবার সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে। যা কাল দুপুরে শেষ হবে।সূত্র: আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস
ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস

তীব্র তাপপ্রবাহে গ্রিস ও পশ্চিম বলকানজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস ও আলবেনিয়ায় একাধিক গ্রাম ও বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে Read more

মেসির বিদায়ী ম্যাচে ডি পল ও ডি মারিয়ার আবেগঘন বার্তা
মেসির বিদায়ী ম্যাচে ডি পল ও ডি মারিয়ার আবেগঘন বার্তা

আর্জেন্টিনার হয়ে নিজ দেশের মাটিতে সম্ভবত শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি। তার জোড়া গোলের সুবাদে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে Read more

চাকরি ছেড়ে কফি বিক্রেতা, রিফাতের মাসিক আয় ৫০ হাজার টাকা
চাকরি ছেড়ে কফি বিক্রেতা, রিফাতের মাসিক আয় ৫০ হাজার টাকা

চাকরি ছেড়ে এক হাতে ফ্লাস্ক, আরেক হাতে কাপে করে কফি বিক্রি তবে সেটাই এখন তার পরিবারে আলো জ্বালাচ্ছে। নেত্রকোনা জেলার Read more

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই: পেজেশকিয়ান
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই: পেজেশকিয়ান

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (১৬ জুন) পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে এ Read more

ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী রাসযাত্রা শুরু
ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী রাসযাত্রা শুরু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী শ্রীকৃষ্ণের রাসযাত্রা উৎসব শুরু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাত ৯টায় উপজেলার গোরকমন্ডল এলাকায় রাধাগোবিন্দ সার্বজনীন Read more

অভিযান শুরু, মাদকের বিরুদ্ধে কোনো সুপারিশ চলবে না: প্রতিমন্ত্রী টুকু
অভিযান শুরু, মাদকের বিরুদ্ধে কোনো সুপারিশ চলবে না: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইতিমধ্যেই মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন