কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী শ্রীকৃষ্ণের রাসযাত্রা উৎসব শুরু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাত ৯টায় উপজেলার গোরকমন্ডল এলাকায় রাধাগোবিন্দ সার্বজনীন মন্দির প্রাঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে রাসযাত্রার উদ্বোধন করেন, সৌরেন্দ্র চন্দ্র গোস্বামী।উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র রায়। উদ্বোধন শেষে রাসযাত্রা উদযাপন পর্ষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ভাগবত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সুনীল চন্দ্র রায়, প্রভাষক শংকর কুমার সেন।এ সময় অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক গোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান, ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়, আন্তঃউপজেলা মহা নামযজ্ঞের সভাপতি শুশীল চন্দ্র রায়, সহকারী শিক্ষক হৃষিকেশ চন্দ্র ভোলা, অতুল চন্দ্র রায়, রাসযাত্রা উদযাপন পর্ষদের সহসভাপতি বসন্ত কুমার বর্মন সাধু, সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ কর্ণধর সরকার, সহ-কোষাধ্যক্ষ বাবলু বিশ্বাস ও বংক বিশ্বাস প্রমুখ। আলোচনা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের নিয়ে ভজনসঙ্গীত পরিবেশন করা হয়।জানা যায়, সপ্তাহব্যাপী রাসযাত্রা উৎসবে ভাগবত আলোচনা, ভজন কীর্ত্তণ ও মহানামযজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ফুলবাড়ী থানার পুলিশ ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সেই সঙ্গে গোরকমন্ডল ক্যাম্পের বিজিবি সদস্যরাও দৃষ্টি রাখছেন।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘সাতদিনব্যাপী রাস উৎসবের প্রথম দিন উৎসব প্রাঙ্গন পরিদর্শন করা হয়েছে।  আমাদের পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। আশাকরি অত্যন্ত উৎসবমূখর পরিবেশর রাস উৎসব অনুষ্ঠিত হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত জামায়াতসহ ৫ দলের মানববন্ধন চলছে
যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত জামায়াতসহ ৫ দলের মানববন্ধন চলছে

পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবিতে রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন করছে জামায়াতে ইসলামীসহ ৫টি Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আসন্ন বৈঠকের আমেজের মধ্যেই কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ Read more

বাজেট পাস হবে ২২ জুন: অর্থ উপদেষ্টা
বাজেট পাস হবে ২২ জুন: অর্থ উপদেষ্টা

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট চলতি মাসের ২২ তারিখ পাস হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৪ Read more

ফুলবাড়ীতে বৃদ্ধা শাশুড়ির মাথা ফাটিয়ে দিলেন জামাই
ফুলবাড়ীতে বৃদ্ধা শাশুড়ির মাথা ফাটিয়ে দিলেন জামাই

কুড়িগ্রামের ফুলবাড়ীতে লাঠি দিয়ে মেরে শাশুড়ির মাথা ফাটিয়ে দিয়েছেন জামাই। ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের Read more

জাতিসংঘে ভারতের দাবি: ৪০ বছরে সন্ত্রাসী হামলায় ২০ হাজার ভারতীয় নিহত
জাতিসংঘে ভারতের দাবি: ৪০ বছরে সন্ত্রাসী হামলায় ২০ হাজার ভারতীয় নিহত

গত মাসে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর সিন্ধু পানিচুক্তি স্থগিত করা নিয়ে পাকিস্তানের ‘‘ভুল তথ্য’’ প্রচারের তীব্র সমালোচনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন