দুই বছরের ভয়াবহ যুদ্ধ শেষে যুদ্ধবিরতি কার্যকরের প্রথম ২৪ ঘণ্টায় গাজায় ফিরেছেন পাঁচ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার পর থেকে শনিবার পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ গাজায় ফিরেছেন।সংস্থার মুখপাত্র মাহমুদ বাস্সাল জানান, যুদ্ধবিরতির পর শুক্রবার থেকে গাজা সিটিতে গণহারে মানুষ ফিরতে শুরু করে। তবে ফেরার পর তারা দেখছেন, তাদের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারা জানান, এই ফেরা তাদের নিজেদের ঘরে নয়, বরং এক ধ্বংসস্তূপে, এক বিরানভূমিতে। তারা বলছেন, তাদের মহল্লা, তাদের বাড়িঘর সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে পাড়া-মহল্লা একসময় শিশুদের হাসিতে মুখর ছিল, আজ সেখানে শুধু ধ্বংসস্তূপ, ভাঙা দেয়াল, পলেস্টেরা আর ধুলার স্তর। সেখানে এখনও শান্তির কোনো নাম-নিশানা খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনো প্রায় ৯ হাজার ৫০০ মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে কাজ চলছে। শনিবার সকাল থেকে কমপক্ষে ১৫৫ জনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। কিন্তু পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে উদ্ধার কার্যক্রম ধীরগতিতে চলছে। খবর মিডল ইস্ট আইয়ের। এদিকে মানবিক সহায়তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী মিশরের রাফাহ সীমান্ত দিয়ে রোববার থেকে ত্রাণ প্রবেশের কথা থাকলেও এখনো তা পূর্ণমাত্রায় শুরু হয়নি। জাতিসংঘের হিসাবে, বর্তমানে গাজার বাইরে প্রায় এক লাখ ৭০ হাজার মেট্রিক টন খাদ্য, ওষুধ ও আশ্রয় সামগ্রী আটকে আছে, যা যুদ্ধবিরতি স্থিতিশীল থাকলে দ্রুত পাঠানো সম্ভব হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যবিপ্রবিতে তারামন হলের খাবার খেয়ে ৮০ ছাত্রী অসুস্থ
যবিপ্রবিতে তারামন হলের খাবার খেয়ে ৮০ ছাত্রী অসুস্থ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের খাবার খেয়ে অন্তত ৮০ জন ছাত্রী অসুস্থ হয়ে Read more

সৌদিতে হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু
সৌদিতে হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ১০ জন বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৪ মে মৃত্যুবরণ করেছেন রংপুরের Read more

নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন: জবি উপাচার্য
নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক Read more

ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র
ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। তবে এবার বৃষ্টি বন্ধ ও রোদ উঠায় ফেনীর বন্যা Read more

ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন
ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন

জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় মানুষের ওপর ভাল্লুকের আক্রমণ বাড়াতে সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের পর এই সেনা মোতায়েন Read more

এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ
এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে গাজীপুর ও কক্সবাজারে থাকা ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন